এবার দিল্লি সফরে মুখ্যমন্ত্রী, নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মমতা

Mamata Banerjee: ২৭ শে জুলাই নীতি আয়োগের এই বৈঠকের আগে ২৩ শে জুলাই সংসদে হতে চলেছে বাজেট অধিবেশন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মুম্বই সফর শেষ এবার দিল্লি সফরে যেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের ২৭ জুলাই রয়েছে দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক। এবার সেই বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে রয়েছে একাধিক রাজনৈতিক কর্মসূচিও।

এবার দিল্লি সফরে মুখ্যমন্ত্রী, নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মমতা

এর আগেও অনেক সময় এই নীতি আয়োগের বৈঠক এড়িয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত রাজ্যের কোনো কথা নীতি আয়োগের এই বৈঠকে না শোনার অভিযোগেই এই বৈঠক এড়িয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বদলে পাঠানো হতো অমিত মিত্র কে। তবে এইবারের পরিস্থিতি খানিকটা আলাদা বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে কেন্দ্রের দুর্বল জোট সরকারের উপর আরও চাপ সৃষ্টি করতেই এবং রাজ্যের বকেয়া পাওনা আদায়ের দাবি জানাতে স্বয়ং মুখ্যমন্ত্রী এই বৈঠকে উপস্থিত হতে চলেছে।

এবার দিল্লি সফরে মুখ্যমন্ত্রী, নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মমতা

উল্লেখ্য, ২৭ শে জুলাই নীতি আয়োগের এই বৈঠকের আগে ২৩ শে জুলাই সংসদে হতে চলেছে বাজেট অধিবেশন। ২০২৪ লোকসভা ভোটের পর এই প্রথম বাজেট পেশ করবেন কেন্দ্রিয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাই এই বাজেট অধিবেশনেও কেন্দ্রীয় সরকারের ওপর চাপ সৃষ্টি করার কৌশল ঠিক করতে দিল্লিতে ইন্ডিয়ার জোটের শরিক নেতাদের সঙ্গে বৈঠকও সারতে পারেন তিনি। তবে সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত খবর মেলেনি।

এবার দিল্লি সফরে মুখ্যমন্ত্রী, নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মমতা

এবার দিল্লি সফরে মুখ্যমন্ত্রী, নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মমতা

সূত্রের খবর, প্রতিবারই বাজেট অধিবেশনের আশেপাশে একবার দিল্লি যান মমতা। পাশাপাশি জানা গেছে, বাজেট অধিবেশনে যোগদানের জন্য ওই সময় দিল্লিতে থাকতে পারেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেক্ষেত্রে মমতা এবং অভিষেক সাংসদদের উদ্দেশ্যে কোনো বার্তা দিতে পারেও বলে খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন