নজরবন্দি ব্যুরো: মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষের স্বস্তি নেই। পেঁয়াজের চড়া দাম, দাম বাড়তে পারে আলুর। এই অবস্থায় পকেটে ছ্যাকা লেগেছে। এই অবস্থায় খানিক স্বস্তির খবর আসল। দাম কমল মুরগির মাংসের। কোথাও ১১৫ টাকা কোথাও আবার দর নেমেছে ১০০ টাকারও নীচে। রবিবার সকালে বাজারে গিয়েই মুখে হাসি ফুটল। বিভিন্ন জেলার বাজারগুলিতে দাম বিভিন্ন, কোথায় কত দামে বিকোচ্ছে মুরগির মাংস? জেনে নিন এই প্রতিবেদনে।
আরও পড়ুন: পথশ্রী প্রকল্পের ‘হতশ্রী’ দশা, বিরক্ত মমতা, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে গভীর রাতেই শুরু কাজ


চলতি মাসের শুরু থেকেই চিকেনের দাম কমছে। গত কয়েকদিন ধরে ১৭০ থেকে ১৯০ টাকা কেজি দরে চিকেনের দাম কমছিল। গত মাসেও এক কেজি চিকেন কিনতে ২৫০ টাকা খসাতে হচ্ছিল ক্রেতাদের। কলকাতার মানিকতলা বাজারে চিকেনের দাম ১৬০ টাকা কেজি। শহরের বাজারে মুরগির মাংসের দাম ১১০-১৭০ টাকার মধ্যেই ঘুরছে। কলকাতার বাইরে হাওড়া, হুগলিতে ১৫০ টাকা দাম। জানা গিয়েছে, এবারে মুরগির চাষ বেশি হয়েছে তাই জোগান বেড়েছে। যে কারণে চিকেনের দাম কমতে শুরু করেছে।

ডিসেম্বর মানেই বনভোজনের পরিকল্পনা করেন অনেকেই। এই পিকনিক কি আর মুরগির মাংস ছাড়া চলে। তাই স্বাভাবিকভাবেই চাহিদা তুঙ্গে থাকে। চিকেনের দাম কমায় খুশি মধ্যবিত্তের হেঁশেলে।



মুরগির মাংসের দাম কমায় একদিনে যখন খুশি ক্রেতারা, তখনই কোথাও গিয়ে ক্ষোভ দেখা যাচ্ছে অধিকাংশের মধ্যে। ক্রেতারা বলছেন, মুরগির মাংস কিনে খাব কী দিয়ে? আলু-পেঁয়াজ কিনতে গিয়েই তো পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। সব্জির দাম কবে কমবে তা এখনও জানা যায়নি। পেঁয়াজের দাম এই মুহূর্তে সেঞ্চুরি হাঁকানোর পথে। কলকাতার বাজারে এক কেজি পেঁয়াজ বিকোচ্ছে ৮০-৯০ টাকা দরে। অন্যদিকে, অকাল বৃষ্টির জেরে আলুর দাম বাড়তে পারে বলেও আশঙ্কা।
পেঁয়াজ-ডিমের দামে আগুন, মধ্যবিত্তের মুখে হাসি ফুটল, ১০০ টাকার নিচে নামল চিকেনের দর

চলতি সপ্তাহেই দাম বেড়েছে ডিমের। শনিবার প্রকাশিত নয়া রেট অনুযায়ী, ডিমের দাম বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৭ টাকা। চলতি মাসের শুরু থেকেই ডিমের পাইকারি রেট বাড়ছিল। নভেম্বরের শেষদিকেও ডিম প্ররতি পাইকারি রেট ছিল ৫.৮ টাকার কাছাকাছি ছিল। এমাসের শুরুর কদিনেও ৫.৫৫ টাকায় ডিম ডিম বিক্রি হয়েছে পাইকারি বাজারে। ডিম বিক্রেতারা জানিয়েছেন, প্রতিবছরই ২৫ ডিসেম্বরের কয়েকদিন আগে থেকে ডিমের দাম উর্ধ্বমুখী হয়। বড়দিন উপলক্ষে কেক ফ্যাক্টরিগুলোতে ডিমের চাহিদা বাড়ে। সেইজন্যই ডিমের দাম চড়া হয়।







