Bengali TRP: দিব্য-স্বস্তিকার ঝামেলাই কি ফিরিয়ে দিল তাদের হারানো আসন! দেখুন টিআরপি তালিকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে এই মুহূর্তে তীব্র অশান্তি চলছে। একথা কারোরই অজানা নয়। বিগত কয়েকমাস ধরে প্রথম স্থান দখল করে থাকলেও গত সপ্তাহে এই ধারাবাহিক নিজেদের আসন হারিয়েছে। এরপরেই গল্পের বদল।

আরও পড়ুনঃ নজির গড়ে চাঁদে পৌঁছেছে ভারতের চন্দ্রযান, ইসরোর এই কৃতিত্বকে কুর্নিশ জানিয়ে বিশেষ ডুডল গুগলের

তবে কি গল্প বদলে আদতে কোন প্রভাব পড়েছে টিআরপি তালিকায়। প্রথম স্থান কি ফিরে পেরেছে ‘অনুরাগের ছোঁয়া’। আজকের টিআরপি তালিকায় থাকবে সেই হদিশ। এই সপ্তাহের টিআরপি তালিকা বাড়ল নাকি কমল? জানা যাচ্ছে দিব্য-স্বস্তিকা অথাৎ সূর্য দীপা নাকি আবার তাদের পুরনো আসন ফিরে পেয়েছে।

দিব্য-স্বস্তিকার ঝামেলাই কি ফিরিয়ে দিল তাদের হারানো আসন! দেখুন এই সপ্তাহের টিআরপি তালিকা
দিব্য-স্বস্তিকার ঝামেলাই কি ফিরিয়ে দিল তাদের হারানো আসন! দেখুন এই সপ্তাহের টিআরপি তালিকা

কিছুদিন ধরে নতুন ধারাবাহিক সন্ধ্যাতারা বেশ ভাল পারফর্ম করছে। এই ধারাবাহিকের গল্পের বেশ বদল ঘটেছে। এই গল্পের মুখ্য চরিত্র অন্বেষা হাজরার অভিনয়ের কিছুটা বদল করা হয়েছে। যা দর্শকদের বেশ পছন্দ হয়েছে। ফলে ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর এবং টিআরপি তালিকায় বেশ কিছু বদল হয়েছে। দেখে নিন একনজরে এই সপ্তাহের টিআরপি তালিকা।

দিব্য-স্বস্তিকার ঝামেলাই কি ফিরিয়ে দিল তাদের হারানো আসন! দেখুন এই সপ্তাহের টিআরপি তালিকা

images 22

এই সপ্তাহে প্রথম স্থানে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ তার প্রাপ্ত নম্বর ৮.৪। এই সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’ প্রাপ্ত নম্বর ৮.২। এই সপ্তাহেও তৃতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’। এবং তাদের প্রাপ্ত নম্বর ৭.৬। এই সপ্তাহে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে ‘রাঙা বউ’, ‘সন্ধ্যাতারা’ ও ‘নিম ফুলের মধু’ ধারবাহিকগুলি। এবং সপ্তম স্থানে রয়েছে ‘বাংলা মিডিয়াম’ এবং তার প্রাপ্ত নম্বর ৬.৫। অষ্টম স্থানে রয়েছে ‘হরগৌরী পাইস হোটেল’। নবম স্থানে ‘খেলনাবাড়ি’ এবং যৌথভাবে দশম স্থানে রয়েছে‘ কার কাছে কই মনের কথা’ ও ‘তুঁতে’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর