নজরবন্দি ব্যুরো: নববর্ষের আগেও ফিরল না স্বস্তি! সমস্ত রেকর্ড ভাঙল সোনার দর। মধ্যবিত্তের পকেটে কোপ দিয়ে আবারও বাড়ল হলুদ ধাতুর দাম! সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও। আর সোনা-রুপোর দাম বাড়ার ফলে নববর্ষের আগেই হতাশ ক্রেতারা। তাহলে দেরি না করে জেনে নিন, এইদিনে ২২ ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল।
আরও পড়ুন: গরমে নাজেহাল রাজ্যবাসী, লু’র থেকে বাঁচতে কি কি করণীয়? জানুন…

প্রসঙ্গত, পরপর কয়েকদিন ধরেই অপরিবর্তিত রয়েছে হলুদ ধাতুর দাম। বিয়ের মরশুমে মধ্যবিত্তের স্বস্তি ফিরে নিম্নমুখী ছিল হলুদ ধাতু। সোনার পাশাপাশি রুপোরও দাম নিম্নমুখী ছিল। কিন্তু এবার এক লাফে বেড়ে গেল সোনা আর রুপোর দাম।

জানা গিয়েছে, আজ শুক্রবার, নববর্ষের আগের দিনে, সপ্তাহের শেষেই ঊর্ধ্বমুখী সোনা-রুপো। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ৫৫০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বাড়ল ৬০০ টাকা। সোনার পাশাপাশি চড়চড়িয়ে দাম বাড়ল রুপোরও। ১ কেজি রুপোর দাম বাড়ল ১ হাজার ৬০০ টাকা।
নববর্ষের আগেই ফের নয়া রেকর্ড সোনার দরে, এক লাফে অনেকটাই বাড়ল সোনার দাম

জানুন বিস্তারিত…
৮ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম : ৪৫,৩২০ টাকা
১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫৬,৬৫০ টাকা
১০০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম: ৫,৬৬,৫০০ টাকা
১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৬,১৮০ টাকা
৮ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৪৯,৪৪০ টাকা
১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৬১,৮০০ টাকা
১০০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম: ৬,১৮,০০০ টাকা



