Aparupa Poddar: অপরূপার বিরুদ্ধে মামলা গ্রহণ করল না হাইকোর্ট, আপাতত স্বস্তিতে তৃণমূল সাংসদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গ্রুপ সি পদে অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। সেই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। সোমবার অপরূপার বিরুদ্ধে মামলা গ্রহণ করল না হাইকোর্ট। আদালতের তরফে জানানো হয়েছে, মামলাকারী কোনভাবে ক্ষতিগ্রস্ত অথবা বঞ্চনার শিকার হননি। তাই এই মামলা গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুনঃ Anubrata Mondal: মেয়েকে গ্রেফতার করা অন্যায়, এবার মুখ খুললেন বাবা অনুব্রত

নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে তদন্ত করছে সিবিআই। সেখানে একের পর এক তৃণমূল নেতাদের নাম উঠে আসছে বারবার। সম্প্রতি বেশ কিছু তৃণমূল নেতা ও তাঁদের সুপারিশ তালিকা তুলে ধরে তদন্তের দাবিতে সরব হন তরুণজ্যোতি তিওয়ারি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁদের মধ্যে ছিল অপরূপা পোদ্দারের নাম। সেবার দুই নেতাকে প্রমাণ করার জন্য সময়সীমা বেধে দেন তৃণমূল সাংসদ। এমনকি এবিষয়ে থানায় মামলা দায়ের করেন তিনি।

1
অপরূপার বিরুদ্ধে মামলা গ্রহণ করল না হাইকোর্ট, বিশেষ পরামর্শ দিল আদালত

পরে অপরূপার বিরুদ্ধে তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়ের করেন আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। সেই মামলা গ্রহণ করল না হাইকোর্ট। আদালতের তরফে জানানো হয়েছে,মামলাকারী চাইলে এ নিয়ে জনস্বার্থ মামলা করতে পারেন। এই অভিযোগ নিয়ে মামলাকারী প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদনও করতে পারেন।

অপরূপার বিরুদ্ধে মামলা গ্রহণ করল না হাইকোর্ট, বিশেষ পরামর্শ দিল আদালত

Calcutta highcourt
অপরূপার বিরুদ্ধে মামলা গ্রহণ করল না হাইকোর্ট, বিশেষ পরামর্শ দিল আদালত

তরুণজ্যোতির অভিযোগ ছিল, গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় প্রত্যক্ষ যোগ রয়েছে অপরূপার। গ্রুপ সি নিয়োগের সময় তাঁর লেটারহেডে নাকি অযোগ্য প্রার্থীদের চাকরির সুপারিশ করা হয়েছিল। সেই অভিযোগকে সামনে রেখেই বিচারপতি রাজাশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত