নজরবন্দি ব্যুরোঃ সংসদের অধিবেশন চলাকালীন দলীয় সাংসদদের উপস্থিতির বিষয়ে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোজাসুজি সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, পরিবর্তন না করলে পরিবর্তিত হবেন। সংসদের অধিবেশনে নিয়মিত উপস্থিত থাকার উপদেশে প্রধানমন্ত্রীর। তাঁর বার্তা, আপনারা কেউ বাচ্ছা নন। তাই এক কথা বলতে ভালো লাগে না।
আরও পড়ুনঃ মৃত কৃষকদের পরিবারকে ক্ষতিপুরণ দিক সরকার, সংসদে তালিকা পেশ রাহুল গান্ধীর
এর আগে অনেকবারই একই ইস্যুতে সরব হতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। মঙ্গলবার দলের পরিষদীয় বৈঠকে তাঁর বার্তা, মন্ত্রী থেকে সাংসদদের সরকলকে আরও সংযত, শৃংখলাবদ্ধ হওয়ার কথা জানিয়েছেন তিনি। দলের সাংসদের উদ্দেশ্যে বার্তা, আপনারা সকলেই নিয়মিত সংসদে উপস্থিত থাকুন। আপনারা কেউ বাচ্ছা নন। একই কথা বলতে ভালো লাগে না। আপনারা যদি নিজেদেরকে পরিবর্তিত না করতে পারেন, তাহলে সময়ের সঙ্গে আপনাদেরও পরিবর্তিত হতে হবে।

উল্লেখ্য, গত অধিবেশন থেকেই সরকারের বিরুদ্ধে ঝাঁঝ তুলেছেন বিরোধীরা। সেই ঝাঁঝ বজায় রয়েছে শীতকালীন অধিবেশনে। সম্প্রতি নাগাল্যান্ডের ঘটনায় সরকারের কড়া সমালোচনা করেছেন বিরোধীরা। এমনকি ১২ সাংসদদের সাসপেণ্ডের বিষয়েও সরকারের সিদ্ধান্তকে তুলোধোনা করেছেন বিরোধীরা। এখানেই শেষ নয়। কৃষকদের ইস্যুতেও আলোচনা চেয়ে বারবার সংসদের অধিবেশন বয়কট করছেন বিরোধীরা। একাধিকবার মুলতুবী হয়েছে সংসদের উভয় কক্ষ।
সংসদের বিরোধীদের স্লোগানের ছবি আগামী দিনে বিজেপির জন্য অস্বস্তির কারণ হতে পারে। শুধুমাত্র তাই নয়, আগামী কয়েক অধিবেশন ধরে এই ধারা অব্যাহত থাকলে শুধুমাত্র ২৪ এর নির্বাচন নয়, আগামী বছরগুলিতে একাধিক রাজ্যের নির্বাচনেও এর প্রভাব পড়তে চলেছে।
পরিবর্তন না করলে পরিবর্তিত হবেন, কীসের সতর্কবার্তা?

এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, রাজ্যসভার নেতা পী্যুষ গোয়েল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। বৈঠকে সংসদের কর্মসুচী সহ আগামী বছরে চার রাজ্যের নির্বাচনে বিজেপির কী পদক্ষেপ হবে? সেবিষয়েও বিষদে আলোচনা করেন প্রধানমন্ত্রী।



