ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারের নিয়ম বদলানোর সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নজরবন্দি ব্যুরোঃ ডেবিট ও ক্রেডিট কার্ডের ব্যবহারের নিয়ম বদলাতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক । করোনা আবহে ডিজিটাল মাধ্যমে টাকার লেনদেন বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে মানুষের অনেক সুবিধাও হচ্ছে। কিন্তু ডিজিটাল মাধ্যমে লেনদেনে যথেষ্ট ঝুঁকি থেকেই যায়। বর্তমান সময়ে জালিয়াতি বৃদ্ধি পাওয়ায় আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ নিম্নচাপের জের, রাজ্যের এই জেলাগুলিতে হবে বৃষ্টি।

সেই কথা মাথায় রেখেই ডেবিট ও ক্রেডট কার্ড ব্যবহারের নিয়ম বদলানোর সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। যদিও নয়া নিয়ম এখন লাগু করা হয়নি। অনলাইনের মাধ্যমে টাকার লেনদেনের জন্য কোন কার্ড ব্যবহার করবেন তা সম্মপুর্ন নির্ভর করে গ্রাহকদের উপর। রিজার্ভ ব্যাঙ্ক-এর নয়া নিয়ম অনুযায়ী এবার থেকে গ্রাহকরাই তাঁদের লেনদেনের সীমা ঠিক করতে পারবেন।

গ্রাহকরা চাইলে কার্ডের দ্বারা আন্তর্জাতিক লেনদেনও করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে তাঁদের ব্যাঙ্কের থেকে আগে অনুমতি নিতে হবে। নতুন নিয়ম-এ বলা হয়েছে এখন থেকে শুধুমাত্র দেশের ভিতরের টাকার আদানপ্রদান করার জন্য ডেবিট বা ক্রেডিট কার্ড এটিএম ও পয়েন্ট অব সেল টার্মিনালে ব্যবহার করা যাবে।

ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারের নিয়ম বদলানোর সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের। গ্রাহক নিজেই সংশ্লিষ্ট ব্যাঙ্কের মোবাইল অ্যাপ বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ঠিক করতে পারবেন তিনি কার্ডের কোন পরিষেবা নেবেন আর কোনটা নেবেন না। অনলাইন লেনদেন, আন্তর্জাতিক লেনদেন ও সংযোগহীন লেনদেন এগুলি অপ্ট-ইন বা অপ্ট আউট করা যাবে ব্যাঙ্কের মোবাইল অ্যাপ বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর