এবারের পুজোও কাটবে জেলে! পার্থর জামিনের সম্ভাবনা কম, জানাল আদালত

এবারের পুজোও কাটবে জেলে! পার্থর জামিনের সম্ভাবনা কম, জানাল আদালত। এবারের পুজো কার্যত জেলেই কাটবে পার্থ চট্টোপাধ্যায়ের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়ের পুজোর আগে জামিনের সম্ভাবনা কম বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায়ের বৃহস্পতিবার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। আর এদিন শুনানিতে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব শিং এর ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় পূজার আগে এই মামলার নিষ্পত্তির সম্ভাবনা কম। এবারের পুজো কার্যত জেলেই কাটবে নাকতলার অন্যতম সদস্য পার্থ চট্টোপাধ্যায়ের।

নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআর হাতে গ্রেফতারের পর একাধিক বার জামিনের আর্জি করে পার্থ চট্টোপাধ্যায়। এছাড়াও গত শুনানিতে পার্থর আইনজীবী দাবি করে সুপ্রিম কোর্টে একাধিক প্রভাবশালীদের জামিন হলেও কেন তার মক্কেল পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করা হচ্ছে না। অন্যদিকে শীর্ষ আদালতেও নিয়োগ দুর্নীতি কান্ডে পার্থর বিরুদ্ধে ঈর মামলায় যে জামিনের আর্জি করা হয়েছিল তাও বিচারাধীন রয়েছে। আর সেই মামলার শুনানি রয়েছে আগামী ১৭ অক্টোবর যা পুজোর পরে ফলে পুজোর আগে কোনমতেই জামিন পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়ের।

উল্লেখ্য একই রকমভাবে গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া অনুব্রত ও তার মেয়ে সুকন্যা মন্ডলের জামিন হয়ে যায় সুপ্রিম কোর্টে। অন্যদিকে নানান রকমের জটলায় আটকে পড়ে জামিন পেতে সময়ের অপেক্ষা পার্থ চট্টোপাধ্যায়ের। ফলে এই নিয়ে টানা তিনটি দুর্গাপুজো জেলেই থাকতে হচ্ছে নাকতলা উদয়ন সংঘের অন্যতম সদস্য ও রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত