আগামী সপ্তাহে ভারি বৃষ্টির সম্ভবনা বঙ্গে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সপ্তাহের বাকি দিন গুলি আকাশ পরিস্কার থেকলেও রবি বা সোমবার থেকে আবার বৃষ্টি শুরু হবনে বাংলাতে জানালো আলিপুর হাওয়া অফিস। কারণ এই সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের শুরুতে ফের নিম্নচাপ দেখা দিতে পারে।

আরও পড়ুনঃ সব রেকর্ড ভেঙে দেশে দুর্বার গতি করোনার, আক্রান্তের সংখ্যা ২০ লাখ পেরলো।

বর্তমানে দক্ষিণবঙ্গে মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে। ফলে জেলাগুলিতে দু-এক পশলা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা এড়ানো যাচ্ছে না। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি আরও বাড়বে।মূলত গাঙ্গেয় উপকূল এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় নিম্নচাপের প্রভাব থাকবে বেশি থাকবে বলে জানানো হয়েছে।

দুই মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টি হবার সম্ভবনা আছে।আগামী রবিবার বঙ্গোপসাগরে ফের নতুন করে ঘনীভূত হতে পারে নিম্নচাপ। এই নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করে ক্রমশ মধ্য ভারতের দিকে অগ্রসর হবে। যার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলা এবং ওড়িশা উপকূলে বৃষ্টি হবে।শনি ও রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও।

আলিপুরদুয়ার ও কোচবিহারে দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস। শনিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে। রবিবার আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা।
  

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত