Covid 19: করোনার উদ্বেগ এখনও কাটেনি, ৮ রাজ্যকে সতর্কতা কেন্দ্রের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দেশজুড়ে ফের বাড়ছে করোনা সংক্রমণ। স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে। এমন সময় দেশের আট রাজ্যকে করোনা নিয়ে সতর্ক করল কেন্দ্র। কেন্দ্রের স্বাস্থ্য সচিব আটটি রাজ্যকে এই সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে।

আরও পড়ুন: Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিবিআই, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

200902 covid hospital mexico jm 1032
করোনার উদ্বেগ এখনও কাটেনি, সতর্কবার্তা কেন্দ্রের

উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান, মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক, হরিয়ানা, দিল্লি – এই আটটি রাজ্যকে চিঠি পাঠিয়েছে স্বাস্থ্যসচিব রাজেশ ভূষান। বলা হয়েছে, “মহামারীর উদ্বেগ এখনও কাটেনি। আমাদের সতর্ক থাকতে হবে। বিগত কয়েকদিনে করোনার কারণে মৃত্যু হার বাড়ছে, বিভিন্ন জেলায় সংক্রমিতদের সংখ্যা বাড়ছে।”

Khullar India
করোনার উদ্বেগ এখনও কাটেনি, সতর্কবার্তা কেন্দ্রের

করোনার উদ্বেগ এখনও কাটেনি, সতর্কবার্তা কেন্দ্রের

সূত্রে খবর, এখনও পর্যন্ত পজিটিভিটি রেট ১০ শতাংশের উপর রয়েছে এমন রাজ্যগুলির মধ্যে প্রথমেই রয়েছে উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান, মহারাষ্ট্র, কেরল, হরিয়ানা এবং দিল্লি।

করোনার উদ্বেগ এখনও কাটেনি, সতর্কবার্তা কেন্দ্রের
করোনার উদ্বেগ এখনও কাটেনি, সতর্কবার্তা কেন্দ্রের

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পেশ করা বিবৃতি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৬৯২। দেশে করোনায় মৃতের সংখ্যা ২৮। যার ফলে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ৩১ হাজার ২৫৮।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত