নজরবন্দি ব্যুরোঃ কলকাতা বইমেলার প্রথম ঠিকানা ছিল ময়দানের গড়ের মাঠ। সেখান থেকে মেলার স্থান বদলে গেলেও মিলনমেলার ময়দানে। এখন তাঁর ঠিকানা সল্টলেকের সেন্ট্রাল পার্ক। সোমবার বইমেলার উদ্বোধন করতে এসে সেন্ট্রাল পার্কের নাম বদলে দিলেন মুখ্যমন্ত্রী। নাম বদলে ‘বইমেলা প্রাঙ্গন’ এখন তার পরিচয়। তবে কী এটাই প্রতিবছর বইপ্রেমীদের জন্য নতুন ঠিকানা? যা নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
আরও পড়ুনঃ আজ থেকে শুরু কলকাতা বই মেলা, জানুন কোভিড কালে কি নিয়ম মানতে হবে
এদিন বইমেলার উদ্বোধন করতে এসে আবেগে ভাসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দুই দেশের মধ্যে কোনও বিভেদ নেই। একে অপরের চিরসাথী। সীমানা দিয়ে দুই দেশকে কখনই আলাদা করা যাবে না। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একবারের জন্য বইমেলা আসার জন্য অনুরোধ করেন তিনি।
৪৩ তম বইমেলার এবার থিম কান্ট্রি বাংলাদেশ। এবার মুখ্যমন্ত্রীর ১০ টি বই প্রকাশিত হওয়ার কথা। এবার মোট ৬০০ টি স্টল করা হয়েছে। এর মধ্যে লিটল ম্যাগাজিনে থাকছে ২০০ টি স্টল। মেলার দুটি হল দেওয়া হয়েছে নেতাজী সুভাষ চন্দ্র বসু এবং ঋষি অরবিন্দের নামে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামে করা হয়েছে মুক্তমঞ্চ।
করোনার কারণে দুই বছর ধরে বন্ধ ছিল কলকাতা বইমেলা। পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসার পরেই আবার বসেছে বইমেলার আসর। এবারের বইমেলায় নয়া সংযোজন ইরাক। সিইএসসির তরফে করা হয়েছে বিশেষ অ্যাপের ব্যবস্থা।
নাম বদলে ‘বইমেলা প্রাঙ্গন’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সূত্রের খবর অনুযায়ী, ৩ ও ৪ মার্চ বাংলাদেশ দিবস উদযাপিত হবে কলকাতা বইমেলায়। ৬ মার্চ উদযাপন করা হবে শিশুদিবস। ১১ এবং ১২ মার্চ উদযাপিত হবে কলকাতা লিটারেচর ফেস্টিভ্যাল।









