আইন অমান্য করে ব্যবসা, বিপদে দুই ই-কমার্স সংস্থা আমাজন ও ফ্লিপকার্ট, নোটিস পাঠাল কেন্দ্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আইন অমান্য করে ব্যবসা, এবার সংবাদ শিরোনামে দুই  ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং অ্যামাজন। কেন্দ্র সরকার নিয়ম না মেনে ব্যবসা করায় এই দুই  ই–কমার্স সংস্থাকে নোটিস পাঠিয়েছে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এই দুই সংস্থা যে বিশেষ ছাড়ের আয়োজন করেছে, সেখানে বিক্রিত পণ্যগুলোতে কোন দেশে তৈরি হয়েছে, তা লেখা নেই।

আরও পড়ুনঃ ‘নেজাল’ ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল, প্রস্তুতিতে সিরাম এবং ভারত বায়োটেক।

এবছর গত ১৫ অক্টোবর দুই সংস্থা( অ্যামাজন এবং ফ্লিপকার্ট) নোটিস পাঠানোর পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে জবাব দিতেও বলা হয়েছে।এবছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা আবহে ‘‌আত্মনির্ভর ভারত’‌ তৈরির ডাক দিয়েছিলেন। তিনি দেশবাসীকে ভারতে তৈরি জিনিসপত্রের কেনার উপর আরও বেশি জোর দিতে বলেছিলেন। তার উপর নির্দেশ দেওয়া হয়, এবার থেকে কোনও পণ্য বিক্রি করতে গেলে, সেটি কোন দেশে উৎপাদন করা হয়েছে, তার উল্লেখ করতে হবে।

কিন্তু অভিযোগ, ফ্লিপকার্ট এবং অ্যামাজন তাঁদের উৎসব উপলক্ষ্যে আয়োজিত বিশেষ ছাড়ের ইভেন্টে এই নিয়ম মানছে না।এই দুই ই-কমার্স সংস্থার কোনও পণ্যের গায়েই ওই তথ্য দেওয়া হয়নি। এরপরই কেন্দ্রীয় সরকার এরপরই নড়চড়ে বসে।নোটিস পাঠিয়ে ১৫ দিনের মধ্যে জবাব দিতে বলা হয় নাহলে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।

আইন অমান্য করে ব্যবসা, প্রসঙ্গত উল্লেখ্য, অ্যামাজনের তুলনায় বেশি বিপাকে পড়েছে ফ্লিপকার্ট। এই দুই ই-কমার্স সংস্থার বিরুদ্ধে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক বোর্ডের নিয়মভঙ্গ করা হোক কিংবা বিচ্ছিন্নতাবাদে মদত দেওয়া, গত কয়েকদিনে একাধিক অভিযোগ উঠেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর