COVID-19: বুস্টার ডোজ নেওয়া কি আদেও জরুরি? কী জানাল কেন্দ্রীয় সরকার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চিনের ভয়ঙ্কর কোভিড সংক্রমণে সিঁদুরে মেঘ দেখছে বিশ্বজুড়ে। করোনা ওমিক্রনের উপ-প্রজাতি BF.7 সংক্রমণের গ্রাফ ধীরে ধীরে উপরে উঠছে। বাড়ছে উদ্বেগও। এই পরিস্থিতিতে কোভিড টিকার বুস্টারের দ্বিতীয় ডোজ নেওয়া কতটা জরুরি, তা নিয়ে উঠছে প্রশ্ন। আর সেখানেই কেন্দ্রীয় সরকারের তরফে মঙ্গলবার জানিয়ে দেওয়া হল, কোভিড টিকার বুস্টারের দ্বিতীয় ডোজ নেওয়ার কোনও প্রয়োজন নেই।

আরও পড়ুনঃ রাজনৈতিক দৈত্য অনুব্রত, ফের প্রভাবশালী তত্ত্ব খাড়া করল সিবিআই

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, মঙ্গলবার দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১৩৪ জন। সক্রিয় রোগীর সংখ্যা সোমবারের তুলনায় কমেছে। মঙ্গলবার দেশে সক্রিয় রোগীর সংখ্যা হয়েছে ২,৫৮২। গত এক দিনে দেশে কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন ২২২ জন। আশার কথা, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে কারও মৃত্যু হয়নি। এখনও পর্যন্ত দেশে কোভিডে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৭০৭ জনের।

বুস্টার ডোজ নেওয়া কি আদেও জরুরি? কী জানাল কেন্দ্রীয় সরকার
বুস্টার ডোজ নেওয়া কি আদেও জরুরি? কী জানাল কেন্দ্রীয় সরকার

এই পরিস্থিতিতে সোমবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে কোভিড পরীক্ষার বিষয়টি খতিয়ে দেখতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মাণ্ডবিয়। চিনে ক্রমেই বাড়ছে কোভিড সংক্রমণ। সে দেশ থেকে এখানে সংক্রমণ যাতে না ছড়ায়, তাই সক্রিয় কেন্দ্র। চিন-সহ ৬টি দেশফেরত যাত্রীদের জন্য আগেই কড়া বিধি জারি করেছিল কেন্দ্র।

বুস্টার ডোজ নেওয়া কি আদেও জরুরি? কী জানাল কেন্দ্রীয় সরকার

বুস্টার ডোজ নেওয়া কি আদেও জরুরি? কী জানাল কেন্দ্রীয় সরকার
বুস্টার ডোজ নেওয়া কি আদেও জরুরি? কী জানাল কেন্দ্রীয় সরকার

সোমবার ওই ৬টি দেশ ছুঁয়ে আসা বিমানে যাঁরা ভারতে আসবেন, তাঁদের জন্যও জারি হয়েছে কড়া বিধি। নতুন নিয়মে বলা হয়েছে, ওই ৬টি দেশের বিমানবন্দর দিয়ে যে সব আন্তর্জাতিক যাত্রী ভারতে আসবেন, তাঁদের বিমান ধরার ৭২ ঘণ্টা আগে কোভিডের আরটিপিসিআর রিপোর্ট দাখিল করতে হবে। অবশ্যই সেই রিপোর্ট নেগেটিভ হতে হবে। চিন ছাড়াও দক্ষিণ কোরিয়া, তাইল্যান্ড, হংকং, জাপান, সিঙ্গাপুরের ক্ষেত্রে এই নিয়ম জারি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন