নজরবন্দি ব্যুরোঃ বেআইনি কার্যকলাপের অভিযোগ। পাঁচ বছরের জন্য পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে (PFI) নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র। UAPA আইন প্রয়োগ করে বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক।
আরও পড়ুনঃ পঞ্চমী ও ষষ্ঠীতে বৃষ্টি নেই, কিন্তু তারপর? কি বলছে হাওয়া অফিস


PFI-এর সঙ্গে জঙ্গি সংগঠনের যোগ রয়েছে, এমনকী সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত তারা। এই অভিযোদেই দেশজুড়ে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার একাধিক অফিসে অভিযানে তথ্য পেয়েছে বলে দাবি কেন্দ্রের। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বুধবার ইউএপিএ আইনের অধীনে আগামী পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে পিএফআই (PFI) সংগঠনকে।

শুধু পিএফআই-ই নয়, এরসঙ্গে যুক্ত একাধিক সংগঠন যেমন সিএফআই, অল ইন্ডিয়া ইমাম কাউন্সিল, রিহ্যাব ইন্ডিয়া ফাউন্ডেশন, ন্যাশনাল উইমেন্স ফ্রন্টকেও বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত সংগঠন বলে ঘোষণা করা হয়েছে। এই সমস্ত সংগঠনকেই নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে।



জঙ্গি সংগঠনের যোগ! মৌলবাদী সংগঠন PFI কে নিষিদ্ধ করল কেন্দ্র

বেআইনি কার্যকলাপ ও সন্ত্রাসবাদে মদত দেওয়ার জন্যই এই সংগঠনগুলিকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। গত ও চলতি সপ্তাহে দেশের নানা জায়গায় তল্লাশি অভিযান চালায় এনআইএ এবং ইডি। দু’দফায় পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার অন্তত সাড়ে তিনশো সদস্যকে গ্রেপ্তার কিংবা আটক করা হয়েছে। এরপরই এই সিদ্ধান্ত নিল কেন্দ্র।







