Bagtui Massacre: আজই রামপুরহাট যাচ্ছে সিবিআই, নমুনা সংগ্রহে উপস্থিত ফরেনসিক দল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বীরভূমের রামপুহাটের বাগটুইয়ের নৃশংস হত্যার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের তরফে নির্দেশের পর আজই রামপুরহাট যাচ্ছে সিবিআই। এমনটাই জানিয়েছেন সিবিআইয়ের আইনজীবী। ঘটনাস্থলে নমুনা সংগ্রহে উপস্থিত হয়েছে কেন্দ্রীয় ফরেনসিক দল।

আরও পড়ুনঃ Birbhum: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই চলল তল্লাশি অভিযান, বীরভূম থেকে উদ্ধার ২০০ তাজা বোমা

সূত্রের খবর, কীভাবে আগুন লেগেছিল? ঘটনাস্থলে কোনও দাহ্যবস্তু ছিল কী না, তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে ফরেনসিক দল। ইতিমধ্যেই পুড়ে যাওয়া বাড়িগুলি থেকে নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে।

Birbhum Rampurhat Fire: With Police Station And SDPO Bunglow Nearby Locals  Allege Negligence | Rampurhat Fire: 'পুলিশ রয়েছে, তা-ও জ্বলছি', জতুগৃহ  থেকেই মেয়েকে ফোন মহিলার, অধরা বহু প্রশ্নের ...

উল্লেখ্য,বগটুই গণহত্যায় সিবিআই তদন্ত হোক। শুক্রবার এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির। নন্দীগ্রাম মামলার পরেও এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ। বাগটুই-কাণ্ডের রায়ে কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজ্য যেন সহযোগিতা করে। এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভশন বেঞ্চ। হাইকোর্টের তরফে ঘটনার তদন্তভার সিবিআইয়ের ওপর তুলে দেওয়া হয়। ৭ তারিখের মধ্যে সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতি জানাতে হবে আদালতকে।

আজই রামপুরহাট যাচ্ছে সিবিআই, আদালতের নির্দেশের পরেই তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা 

আজই রামপুরহাট যাচ্ছে সিবিআই, আদালতের নির্দেশের পরেই তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা 
আজই রামপুরহাট যাচ্ছে সিবিআই, আদালতের নির্দেশের পরেই তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

এদিন আদালতের তরফে বলা হয়েছে, যেভাবে গোটা ঘটনা সমাজের ওপর একটা প্রভাব ফেলেছে সেখানে রাজ্য সরকারের কোনও তদন্তকারী সংস্থার ওপর আর ভরসা করা যায় না। তাই তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিতে চায় আদালত। পাশাপাশি আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে এসআইটি গঠন করা হয়েছে, তাঁরা আর তদন্তের মধ্যে থাকবে না। একইসঙ্গে সিবিআইয়ের হাতে ধৃতদের তুলে দেওয়ার কথা জানানো হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন