নজরবন্দি ব্যুরোঃ বাংলা জুড়ে তল্লাশি চালিয়ে যেখানে যত বোমা রয়েছে, যত বেআইনি অস্ত্র রয়েছে, সব উদ্ধার করতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই চলল তল্লাশি অভিযান। তৎপর হয় প্রশাসন। শুধুমাত্র বীরভূম জেলা থেকে উদ্ধার করা হয় ২০০ টি তাজা বোমা।
আরও পড়ুনঃ IPL 2022: বন্ধ থাকছে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান, তবে বিশেষ চমক রাখছে বিসিসিআই
ঘটনাটি বীরভূমের মাড়গ্রাম থানার ছোট ডাঙাল গ্রামের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপল সংখ্যক বোমা। সূত্রের খবর, এই ছোট ডাঙাল গ্রামের ক্যানেলের কাছে ছটি ব্যারেলে বোমাগুলি মজুত রাখা ছিল। সূত্র মারফত খবর পেয়ে মাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। উদ্ধার করা হয় বোমা। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ । খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে।

কয়েকদিন ধরেই রাজ্য জুড়ে চলবে পুলিশের বিশেষ অভিযান। ইতিমধ্যেই পুলিশের সমস্ত উচ্চপদস্থ আধিকারিকদের ছুটি বাতিল করেছেন রাজ্য পুলিশের ডিজিপি মনোজ মালবীয়। রাজ্যে কোথায় কোথায় বোমা বা বেআইনি অস্ত্র রাখা আছে, সেই তল্লাশি আগামী ১০ দিন ধরে চালানো হবে।যেসব থানায় এই সংক্রান্ত অভিযোগ আসে, সেই থানাগুলির আইসিদের কাছ থেকে রিপোর্ট নিতে হবে পুলিশ কর্তাদের। সেই রিপোর্ট নবান্নে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই চলল তল্লাশি অভিযান, একাধিক জেলায় বোমা উদ্ধার

বৃহস্পতিবার বাগটুইয়ে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই ঘটনা ভয়াবহ ঘটনা। আমি ভাবতে পারিনি এধরনের নৃশংস ঘতনা ঘটতে পারে কখনও। সারা বিশ্বে যুদ্ধ হচ্ছে এখানে অশান্তির আগুন শুধুমাত্র কয়েকটা লোকের জন্য। ১০ টা বাড়ি পুড়েছে সেখানেও ৮ জনের মৃত্যু হয়েছে। আমি পুলিশকে বলব আনারুলকে অভিযোগ জানানো হলেও সময়মতো পুলিশ পাঠানো হয়নি। সেটা দেখতে হবে। এসডিপিও একজনের খুনের পরেও কেন কোনও পদক্ষেপ নিল না? আইসি কেন দায়িত্ব পালন করল না? ডিআইবি কেন দায়িত্ব পালন করেনি। আমি সকলের শাস্তি চাই।



