নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়াতেই সিবিআই জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে সুপ্রিম কোর্ট উচ্চ আদালতের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে রেহাই দিয়েছিল সুপ্রিম কোর্ট। এরপর শুক্রবার সেই স্থগিতাদেশ তুলে নেয় আদালত। অর্থাৎ এবার যে কোনও মুহুর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করতে পারে সিবিআই।
আরও পড়ুনঃ কোন মামলা সরল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে? দেখুন বিস্তারিত

এই মুহুর্তে তৃণমূলে নবজোয়ার কর্মসূচির কারণে উত্তরবঙ্গে রয়েছেন অভিষেক৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে মামলা সরানোর পর তিনি আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছিলেন। এখন স্থগিতাদেশ উঠে যাওয়ার পর অভিষেক বলেন, আমাকে আগেও ডেকেছে, আমি গিয়েছি। আমি পূর্ণ সহযোগিতা করতে রাজি। আমাকে যবে ডাকবে আমি যাব।
শুক্রবার সকালে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে মামলা সরানোর নির্দেশ দেওয়ার পরেই উচ্ছ্বাসিত হয়েছিল তৃণমূল কর্মীরা। কিন্তু একাধিক প্রশ্ন তখনও ঘোরাফেরা করছিল৷ সন্ধ্যেবেলা সুপ্রিম কোর্টের তরফে লিখিতভাবে স্পষ্ট করে দেওয়া হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষের মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরানো হল। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অন্যান্য মামলা শুনবেন তিনি৷
বিচারপতি সরলেও সরেনি নির্দেশ, ইঙ্গিত দিচ্ছেন অভিষেকও, যে কোনও মুহুর্তে ডাকবে CBI

নিয়োগ দুর্নীতি মামলায় সরাসরি নাম জড়িয়েছে শাসক শিবিরের প্রথম সারীর একাধিক নেতাদের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সরাসরি জড়ায়নি৷ কিন্তু ধৃত কুন্তল ঘোষের মুখে তাঁর নাম ওঠার পরেই নতুন করে সমস্যা দেখা দিয়েছিল৷ সেই সমস্যার কারণেই রাজ্য সফর ছেড়ে রেখে সিবিআই তলবের সম্মুখীন হবেন অভিষেক? প্রশ্ন উঠতে শুরু করেছে।



