Tapas Saha: সিবিআই যেতেই বাড়িতে ভুরিভোজের আসর, তাপসের কোটি টাকার অনুসন্ধানে তদন্তকারী সংস্থা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রায় সাড়ে ১৪ ঘন্টা তল্লাশির পর তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়ি থেকে বেরিয়ে যায় সিবিআই। শনিবার সিবিআই যেতেই বাড়িতে ভুরিভোজের আসর বসালেন তাপস। উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতারা। অন্যদিকে, তাপসের কোটি টাকার অনুসন্ধানে নামল তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, তাপসের প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়ালের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে ২ কোটি টাকা লেনদেনের হদিশ মিলেছে।

আরও পড়ুনঃ Amit Shah: শাহদের রবীন্দ্রজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ঋতুপর্ণা, রাজনৈতিক মহলে জোর জল্পনা

সিবিআই সূত্রে খবর, দুই মাসে প্রবীরের অ্যাকাউন্টে প্রায় ২ কোটি টাকা লেনএনের হদিশ মিলেছে। সিবিআইইয়ের সন্দেহ প্রবীরকে সামনে রেখেই দুর্নীতির জাল বিস্তার করেছিলেন তাপস। সিবিআই সূত্রে খবর, প্রবীর কয়াল নিজে জানিয়েছেন, ওই টাকা তাপস সাহার। তাই তাপস সাহার চারটি অ্যাকাউন্ট এই মুহুর্তে সিবিআইয়ের নজরে।

Tapas Saha 7
সিবিআই যেতেই বাড়িতে ভুরিভোজের আসর, আর্থিক লেনদেন খতিয়ে দেখার কাজ শুরু 

অন্যদিকে, গতকাল সিবিআই তাপস সাহার বাড়ি থেকে চলে যাওয়ার পরেই সন্ধ্যায় ভুরিভোজের আসর বসে। যা উদ্যোক্তা ছিলেন তাপস সাহা। এবিষয়ে অবশ্য তৃণমূল বিধায়কের মন্তব্য, গতকাল ঈদ উপলক্ষে খাওয়ার আসর বসানো হয়েছিল। সিবিআই চলে যাওয়ার পরে দলের কর্মীরা তাঁর সঙ্গে দেখা করতে আসেন। তাঁরাই সমস্ত আয়োজন করেছিলেন। গোটা বিষয়টি তাপস সাহার ব্যক্তিগত বিষয়। এমনটাই জানিয়েছে তৃণমূল।

সিবিআই যেতেই বাড়িতে ভুরিভোজের আসর, আর্থিক লেনদেন খতিয়ে দেখার কাজ শুরু 

1670127558 tapas saha 5
সিবিআই যেতেই বাড়িতে ভুরিভোজের আসর, আর্থিক লেনদেন খতিয়ে দেখার কাজ শুরু 

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় গত শুক্রবার দুপুরে তাপস সাহার বাড়িতে হানা দেয় সিবিআই। রাতভর চলে জিজ্ঞাসাবাদ। বিধায়কের মন্তব্য, তাঁর বাড়ির একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েও খালি হাতে ফিরতে হয়েছে সিবিআইকে। যদিও সিবিআইয়ের স্ক্যানারে ছিল তাপস ঘনিষ্ঠ অন্যান্যরা। তাঁদের বাড়িতেও সিবিআই তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত