নজরবন্দি ব্যুরোঃ মাস ঘুরলেই বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২৫ বৈশাখ কলকাতায় বিজেপির অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। সায়েন্স সিটি অডিটোরিয়ামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিজেপি। বাংলায় বিজেপির রবীন্দ্রজয়ন্তী উদযাপন করবেন শাহ। শাহদের রবীন্দ্রজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ঋতুপর্ণা সেনগুপ্তর উপস্থিত থাকার কথা শোনা যাচ্ছে। যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।
আর পড়ুনঃ ইতিহাসের পাতায় তাৎপর্যপূর্ণ ২৩ এপ্রিল, জেনে নিন আজকের দিনের নানা ঘটনাবলী


জানা গেছে, ২৫ বৈশাখের আয়োজক খোলা হাওয়া। সংগঠন তৈরি করেন বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত। কয়েক দিন আগে এই সংগঠনই আরও একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল, যেখানে প্রধান বক্তা হিসাবে এসেছিলেন ‘কাশ্মীর ফাইল্স’ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা অনুপম খেরও। যাকে বিতর্কের ঝড় বয়ে গিয়েছিল।

সূত্রের খবর, আগামী ৮ মে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুর্শিদাবাদের সংগঠন নিয়ে আলাদা করে বৈঠক করবেন তিনি। এরপর ৯ তারিখ জোড়াসাঁকো ঠাকুবাড়িতে যাওয়ার কথা রয়েছে তাঁর। একাধিক সাংগঠনিক বৈঠকের পর সন্ধ্যায় শাহ যোগ দেবেন গেরুয়া শিবিরের সাংস্কৃতিক অনুষ্ঠানে। এরপর একাধিক সাংগঠনিক বৈঠকের পর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। উপস্থিত থাকবেন অন্যান্য বিজেপি নেতারাও।

সেদিনের অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও উপস্থিত থাকার কথা রয়েছে তনুশ্রী শঙ্কর, সোমলতা আচার্য, মেধা বন্দ্যোপাধ্যায়রা। ৩৫ এর টার্গেট নিয়ে আগামী ২০২৪ এর লোকসভা নির্বাচনে ময়দানে নামছে বিজেপি। চলতি মাসেই এই বার্তা দিয়ে গেছেন অমিত শাহ। মাস ঘুরতে না ঘুরতেই আরও একবার তাঁর বঙ্গ সফর নিয়ে উত্তেজনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।


শাহদের রবীন্দ্রজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ঋতুপর্ণা, লোকসভার আগে বড় চমক বিজেপির

রাজনৈতিক মহলের ধারণা, যে সমস্ত জায়গায় বিজেপির ভোট শতাংশ কম, সেখানে গিয়ে বিজেপির মাটি উর্বর করবেন শাহ। তবে কি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের লক্ষ্যে এখন থেকেই শাহ বাঙালির মন জয়ের কাজ শুরু করে দিলেন? গত ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন পালনের জন্যও শাহের বাংলায় আসার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি আসতে পারেননি। তাই রবীন্দ্র জয়ন্তীতে উপস্থিত হলেন শাহ।








