নজরবন্দি ব্যুরো: শাহী সভার পরদিনই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সিবিআই অভিযান। তৃণমূলের বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে পৌঁছল সিবিআই। দেবরাজ তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর স্বামী। অপর দিকে মুর্শিদাবাদের ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে সিবিআই।
আরও পড়ুন: চিনা নিউমোনিয়ার আশঙ্কা, দেশের ৬ রাজ্যে জারি সতর্কতা


কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে সিবিআই। আজ সকালে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সিবিআইয়ের একটি দল যায় পাটুলিতে বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে। অন্য দলটি পৌঁছে যায় দেবরাজ চক্রবর্তীর বাড়ি তেঘড়িয়ায়। জানা যাচ্ছে দেবরাজ চক্রবর্তীকে জিজ্ঞাসবাদ করা হচ্ছে।

তাঁর কাছে বেশকিছু নথিও চাওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছে সিবিআই। সেই তদন্তের সূত্রেই উঠে এসেছে বাপ্পাদিত্য দাসগুপ্তর নাম। তাঁকে নিয়ে এমনকিছু মিলেছে যে সিবিআই মনে করছে বাপ্পাদিত্যর বাড়িতে তল্লাশি বা তাঁকে জেরা করা প্রয়োজন।এদিকে, মুর্শিদাবাদ এবং কোচবিহারেও চলছে সিবিআই তল্লাশি।



মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে হানা সিবিআইয়ের। তিনি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ বলেই সূত্রের খবর। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর যোগসূত্র রয়েছে বলেই দাবি তদন্তকারীদের। তাঁর বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।
সাত সকালে রাজ্যের ৩ তৃণমূল নেতার বাড়িতে CBI, চলছে তল্লাশি ও জিজ্ঞাসবাদ

প্রসঙ্গত, গরু পাচার মামলায় আগে জাফিকুলকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। ডোমকলের পাশাপাশি বড়ঞাতেও চলছে তল্লাশি। সেখানে ঝণ্টু শেখের বাড়িতে হানা দিয়েছে সিবিআই। তিনি একটি বেসরকারি স্কুলের শিক্ষক বলে জানা গেছে।







