চাপ বাড়ল মহুয়ার, কোলকাতার পর এবার কৃষ্ণনগরের পার্টি অফিসেও CBI হানা

Mahua Moitra: ঘুষ নিয়ে প্রশ্ন কাণ্ডে লোকপালের নির্দেশে এফআইআর দায়ের করা হয়েছে মহুয়ার বিরুদ্ধে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সিবিআইয়ের নজরে এবার তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। টাকার বদলে প্রশ্ন মামলায় শনিবার সকাল থেকেই কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর একাধিক ঠিকানায় তল্লাশি চালায় সিবিআই আধিকারিকরা। এদিন সকালে ডি এল মৈত্রের বাড়িতে যান অফিসাররা। পরে জানা যায়, বাড়িটি মহুয়ার বাবার।

আরও পড়ুন: হটাৎ যীশু সেনগুপ্ত কে চায়ের আমন্ত্রণ জানালেন মমতা! কিন্তু কেন?

cbi 2

পাশাপাশি মহুয়ার কৃষ্ণনগরের বাড়িতেও কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসে সিবিআই। শনিবার দুপুরে কৃষ্ণনগরে তাঁর নির্বাচনী কার্যালয় অর্থাৎ অফিসেও হাজির হয় আরেকটি দল। সূত্রের খবর, লিখিত নির্দেশে সিবিআইকে ছ মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছে লোকপাল৷

mohuya4

পাশাপাশি, তদন্তের অগ্রগতি সম্পর্কে নিয়মিত লোকপালের কাছে রিপোর্ট জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে৷ শিল্পপতি হীরানন্দানির থেকে ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল মহুয়া মৈত্রের বিরুদ্ধে৷ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে প্রথম এই অভিযোগ করেছিলেন৷

চাপ বাড়ল মহুয়ার, কোলকাতার পর এবার কৃষ্ণনগরের পার্টি অফিসেও CBI হানা

mohuya5

সেই অভিযোগ খতিয়ে দেখে মহুয়াকে সংসদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সংসদের এথিক্স কমিটি৷ সেই মতো মেয়াদ শেষ হওয়ার আগেই গত বছর মহুয়ার সাংসদ পদ খারিজ হয়৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন