নজরবন্দি ব্যুরোঃ একদিকে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে গতকাল টানা সাড়ে ৯ ঘন্টা জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তখন অন্যদিকে নবান্ন হস্তক্ষেপ করে বিকাশ ভবনের ওপর। পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর শিক্ষা কমিশনার কে বদলে দেন মুখ্যমন্ত্রী। আর এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও শিক্ষা সচিব মণীশ জৈনের বিদেশ সফর বাতিল হয়ে গেল।
আরও পড়ুনঃ বাতিল করা হল সেমিস্টার পদ্ধতি, নয়া বিজ্ঞপ্তি জারি করলেন আইসিএসই কাউন্সিলার


কিন্তু কেন শিক্ষামন্ত্রী এবং শিক্ষাসচিবের বিদেশ সফর বাতিল হল? জানা গিয়েছে, বিদেশ সফর অর্থাৎ আগামী সোমবার লন্ডনে একটি বাণিজ্য সম্মেলন রয়েছে। শনিবার রওনা হয়ে সোমবার সেই সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল পুর ও পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব হচ্ছেনা। যদিও এই বিদেশ সফরের কর্মসূচী আগে থেকেই নেওয়া ছিল।

এদিকে ব্রাত্যর শিক্ষা কমিশনার কেও বদলে দেওয়া হয়েছে গতকাল। স্পেশ্যাল কমিশনার বিশেষ সচিব পদমর্যাদার এক অফিসারকে বিদ্যালয় শিক্ষা কমিশনারের পদে বসিয়েছে নবান্ন। রাজ্যের নতুন শিক্ষা কমিশনার হচ্ছেন অরূপ সেনগুপ্ত। শুক্রবার সন্ধ্যায় এই মর্মে নির্দেশ জারি করেছে রাজ্য সরকার।



কিন্তু কেন বলা হচ্ছে মুখ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করলেন বিষয়টিতে? কারন হল শিক্ষা কমিশনার বদলে দেওয়ার এই নির্দেশটি জারি করেছে নবান্নের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর। বলা বাহুল্য ওই দফতরের মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার Group-C তে জামিন অযোগ্য ধারায় FIR সিবিআইয়ের, বিদেশ সফর বাতিল ববি-ব্রাত্যর।
এদিকে গ্রুপ সি মামলায় নতুন এফআইআর দায়ের করেছে সিবিআই। এফআইআরে নাম রয়েছে, শান্তিপ্রসাদ সিন্হা, সমরজিত্ আচার্য-সহ ৫ জনের। এঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০(বি), ৪১৭, ৪৬৫ এবং ৩৪ নম্বর ধারায় মামলা। জামিনঅযোগ্য ৪৬৮ নম্বর ধারাতেও মামলা দায়ের করা হয়েছে। সব মিলিয়ে SSC দুর্নীতি কান্ড যে চেপে বসেছে রাজ্যের একাধিক হেভিওয়েটের ঘাড়ে তা বলাই বাহুল্য।







