দিল্লির আবগারি দুর্নীতি মামলার সঙ্গে সম্পর্কযুক্ত একটি মামলায় আর্থিক তছরুপের অভিযোগে বিআরএস নেত্রী কে কবিতাকে আগেই গ্রেফতার করেছে ইডি। বর্তমানে তিনি তিহাড় জেলেই ছিলেন। বৃহস্পতিবার তিহাড় জেলে গিয়েই জিজ্ঞাসাবাদের পর তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যাকে গ্রেফতার করল সিবিআই।
আরও পড়ুন: আর কোনও অস্তিত্ব নেই, সিবিআই-কে ট্র্যাফিক পুলিশের সাথে তুলনা ফিরহাদের
Latest News

সরকার বদলাতেই দুশ্চিন্তা চরমে—চাকরি থাকবে তো? আতঙ্কে সিভিক সহ ৫ লক্ষ চুক্তিভিত্তিক কর্মী

৬ মাসের ‘সিক্রেট অপারেশন’! তৃণমূলী দুষ্কৃতীরা চিহ্নিত কেন্দ্রের রিপোর্টে, টেরই পায়নি রাজ্য!
গত ১৫ মার্চ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় বিআরএস নেত্রী কবিতার হায়দরাবাদের বাড়িতে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর সেদিনই তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। যদিও তাঁর জামিনের আবেদন মঞ্জুর হয়নি। সেই থেকে তিহাড় জেলে হেফাজতে রয়েছেন কবিতা।

আজ, বৃহস্পতিবার তিহাড় জেলে গিয়েই কবিতাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর জেল থেকেই তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর কন্যাকে গ্রেফতার করল কেন্দ্রীয় এজেন্সি। প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় বেশ কয়েকদিন আগেই গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। এই মামলার সম্পর্কিত অন্য আর একটি আর্থিক তছরুপ মামলায় নাম জড়ায় কবিতার।

আর্থিক তছরুপের অভিযোগ, তিহাড় জেল থেকে কবিতাকে গ্রেফতার করল CBI
আবগারি মামলায় দিল্লির তৎকালীন উপমুখ্যমন্ত্রী তথা মদ সংক্রান্ত নীতির ভারপ্রাপ্ত মন্ত্রী মণীশ সিসৌদিয়া এবং তাঁর ঘনিষ্ঠ অমিত আরোরাকে গ্রেফতার করেছে ইডি। এই সিসৌদিয়া দক্ষিণ ভারতের যে সংস্থাকে মোটা অঙ্কের ব্যবসায়িক সুবিধা করে দিয়েছিলেন, সেই সংস্থার ৬৫%-এর মালিক কবিতা। সেই সূত্র ধরেই তাঁকে গ্রেফতার করা হল।








