আর কোনও অস্তিত্ব নেই, সিবিআই-কে ট্র্যাফিক পুলিশের সাথে তুলনা ফিরহাদের

Firhad Hakim: মাত্র এক দিন আগেই সন্দেশখালিতে নারী নির্যাতন, জমি-ভেড়ি দখল সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কেন্দ্রীয় এজেন্সি সিবিআই-কে ট্র্যাফিক পুলিশের সঙ্গে তুলনা করলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। মাত্র এক দিন আগেই সন্দেশখালিতে নারী নির্যাতন, জমি-ভেড়ি দখল সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। সেই প্রসঙ্গেই এই মন্তব্য করলেন তিনি।

আরও পড়ুন: রেড রোডে অভিষেক, পবিত্র ইদে কী বার্তা তৃণমূল সেনাপতির?

আজ পবিত্র ইদ। সেদিনেই ফিরহাদকে সন্দেশখালি সংক্রান্ত মামলায় হাই কোর্টের নির্দেশ নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “সিবিআইয়ের আর কোনও অস্তিত্ব নেই। কারণ ওই জুজুর ভয় এক বার হয়, দু’বার হয়, তিন বার হয়। বিজেপি এখন সিবিআইকে যা তৈরি করে দিয়েছে, তাতে ট্র্যাফিক পুলিশকে যেমন মানুষ আর মানে না তেমনই সিবিআইকেও মানে না।”

আর কোনও অস্তিত্ব নেই, সিবিআই-কে ট্র্যাফিক পুলিশের সাথে তুলনা ফিরহাদের
আর কোনও অস্তিত্ব নেই, সিবিআই-কে ট্র্যাফিক পুলিশের সাথে তুলনা ফিরহাদের

ফিরহাদের এই মন্তব্যের পাল্টা সমালোচনা করেছেন বালুরঘাটের বিদায়ী সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায়, “সেমসাইড গোল করলেন। নিজে রাজ্যের একজন মন্ত্রী হয়ে বলছেন মানুষ ট্র্যাফিক পুলিশকে আর মানে না! বিনাশকালে বুদ্ধিভ্রম হয়েছে ওনার।”

আর কোনও অস্তিত্ব নেই, সিবিআই-কে ট্র্যাফিক পুলিশের সাথে তুলনা ফিরহাদের

আর কোনও অস্তিত্ব নেই, সিবিআই-কে ট্র্যাফিক পুলিশের সাথে তুলনা ফিরহাদের

লোকসভা ভোটের আগে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের গ্রেফতারির পর তৃণমূল সহ বিজেপি বিরোধী দলগুলি আরও বেশি করে এজেন্সির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। সম্প্রতি এজেন্সির পদকর্তাদের অপসারণের দাবিতে দিল্লিতে ধর্নায় বসে তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল। আর এবার একেবারে ট্র্যাফিক পুলিশের সাথে সিবিআই-এর তুলনা টানলেন ফিরহাদ হাকিম

আর কোনও অস্তিত্ব নেই, সিবিআই-কে ট্র্যাফিক পুলিশের সাথে তুলনা ফিরহাদের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর