‘Rocky Aur Rani’তে চলল সেন্সর বোর্ডের কাঁচি, ছবি থেকে বাদ পড়ল মমতার সংলাপ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বলিউডের আসন্ন ছবি ‘রকি অর রানি কি প্রেম কাহানী’। দ্বিতীয়বার জুটি বেঁধেছেন আলিয়া ভট্ট এবং রণবীর সিং। ছবির গান ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। ছবি মুক্তির কয়েকদিন আগেই সেন্সর বোর্ডের কোপে বাদ গেল একাধিক দৃশ্য। পরিবর্তন ঘটল শব্দের। ট্রেলারে সাড়া ফেলে দেওয়া বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্লেখিত সংলাপ সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: নায়ক বদল নয়, পায়ের চোট নিয়েই শুটিং করছেন রুবেল, খুশি অনুরাগীরা

সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) সূত্রে খবর, ছবিতে ব্যবহৃত কিছু অপমানজনক এবং বোল্ড শব্দ সরানো হয়েছে। যেমন রাম ব্র্যান্ড ওল্ড মঙ্ক শব্দটি ‘বোল্ড মঙ্ক’-এ পরিবর্তন করা হয়েছে। এছাড়াও বাদ গিয়েছে লোকসভার একটি রেফারেন্স এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংলাপ। সেন্সর বোর্ড জানিয়েছে, এই ধরনের সংলাপ মহিলাদের জন্য অপমানজনক। কয়েকটি গালিগালাজের শব্দেও বদল আনা হয়েছে। ‘রকি অউর রানি’ দিয়ে পরিচালনায় কামব্যাক করছেন করণ জোহার। ছবি মুক্তির আগেই চর্চা শুরু হয়ে গিয়েছে। আলিয়া, রনবীর ছাড়াও ছবিতে অভিনয় করেছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি, টোটা রায়চৌধুরী, চূর্ণী গোস্বামী সহ প্রমুখ।

'Rocky Aur Rani'তে চলল সেন্সর বোর্ডের কাঁচি, ছবি থেকে বাদ পড়ল মমতার সংলাপ

আগামী ২৮ জুলাই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানী’ (Rocky Aur Rani Kii Prem Kahaani)। এই মুহূর্তে আলিয়া-রনবীর ছবির প্রচারে ব্যস্ত। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, “এই ছবি কভি খুশি কভি গাম-এর ভাইবস দেবে। করণ জোহার সেইসমস্ত চলচ্চিত্র ফিরিয়ে আনছেন যেগুলি দেখে আমরা বড় হয়েছি।”

'Rocky Aur Rani'তে চলল সেন্সর বোর্ডের কাঁচি, ছবি থেকে বাদ পড়ল মমতার সংলাপ

এই ছবির গান শ্রেয়া ঘোষাল ও অরিজিৎ সিংয়ের কণ্ঠে ‘তুম কেয়া মিলে’ রিলিজের পর থেকেই দর্শকমহলে সাড়া ফেলেছে। নেটিজেনদের মতে, গানটি শাহরুখ-কাজল জুটির নস্ট্যালজিয়া ফিরিয়ে এনেছে। অন্যদিকে, আলিয়া ভট্টের কাছে একটি বিশেষ জায়গা দখল করেছে। কারণ, কন্যা সন্তানের জন্মের পর চারমাসের বিরতিতে ছিলেন অভিনেত্রী। এরপর কর্মজীবনে ফিরেই প্রথম এই গানটি শুট করেছিলেন আলিয়া।

‘Rocky Aur Rani’তে চলল সেন্সর বোর্ডের কাঁচি, ছবি থেকে বাদ পড়ল মমতার সংলাপ

'Rocky Aur Rani'তে চলল সেন্সর বোর্ডের কাঁচি, ছবি থেকে বাদ পড়ল মমতার সংলাপ
‘Rocky Aur Rani’তে চলল সেন্সর বোর্ডের কাঁচি, ছবি থেকে বাদ পড়ল মমতার সংলাপ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত