মহিলাদের বিরুদ্ধেও গণধর্ষণের মামলা করা যায়! জানিয়ে দিল এলাহাবাদ হাই কোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুধু পুরুষদের বিরুদ্ধে নয়। গণধর্ষণের মামলা দায়ের হতে পারে মহিলাদের বিরুদ্ধেও। তাৎপর্যপূর্ণ রায় দিল এলাহাবাদ হাই কোর্ট। ১৮৬০-এর ভারতীয় দণ্ডবিধির ২০১৩ সালে সংশোধিত ১৩ নম্বর আইন পর্যবেক্ষণ করে এ কথা জানিয়েছে বিচারপতি শেখরকুমার যাদবের একক বেঞ্চ।

আরও পড়ুনঃ তৃণমূলের দুর্নীতিগ্রস্তদের বাড়বাড়ন্তের বিষয়টি বুঝেছিলাম, এবার সরব সিঙ্গুরের মাস্টারমশাই

মহিলাদের বিরুদ্ধেও গণধর্ষণের মামলা করা যায়! জানিয়ে দিল এলাহাবাদ হাই কোর্ট

আদালত জানিয়েছে, ‘‘কোনও মহিলা ধর্ষণ করতে পারেন না। তবে তিনি যদি এক দল লোকের সঙ্গে মিলে এই কাজটি (ধর্ষণ) করতে সহায়তা করেন, তবে তাঁর বিরুদ্ধেও গণধর্ষণের মামলা হতে পারে।’’

মহিলাদের বিরুদ্ধেও গণধর্ষণের মামলা করা যায়! জানিয়ে দিল এলাহাবাদ হাই কোর্ট

ভারতীয় দণ্ডবিধির (IPC) ৩৭৫ ধারা অনুযায়ী, কোনও মহিলার সঙ্গে জোর করে তাঁর অনুমতি ছাড়া শারীরিক সম্পর্ক স্থাপন করা আইনের চোখে জঘন্যতম অপরাধ। ২০১২ সালে দিল্লিতে নির্ভয়া গণধর্ষণ কাণ্ডের পর সেই আইন আরও কড়া করা হয়। ভারতীয় দণ্ডবিধিতে যোগ করা হয় ৩৭৬ (ই) ধারা।

মহিলাদের বিরুদ্ধেও গণধর্ষণের মামলা করা যায়! জানিয়ে দিল এলাহাবাদ হাই কোর্ট

20 7

এই ধারা অনুযায়ী, ধর্ষণের সাজা হিসাবে মৃত্যুদণ্ডও দেওয়া যেতে পারে। এই দুটি ধারার ব্যাখ্যা দিতে গিয়েই এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি এই মামলাগুলিতে মহিলাদের যুক্ত করা যেতে পারে বলে মন্তব্য করেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত