নজরবন্দি ব্যুরো: ভোট প্রচারে বাধা দেবার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী রুদ্রনীল ঘোষ প্রচার করতে গেলে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। প্রচারে বাধা পেয়ে সরাসরি থানায় গিয়ে বিজেপি কর্মীদের নিয়ে প্রতিবাদে বিক্ষোভ দেখান বিজেপি প্রার্থী। দ্বিতীয় পর্বের ভোট মিতে যাবার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রীর পুরনো কেন্দ্রে এই সমস্যা রাজ্য রাজনীতিতে আলোড়ন তুলেছে।
আরও পড়ুনঃ ভোট মিটতেই নন্দীগ্রাম থেকে সরাসরি উত্তরবঙ্গের পথে মমতা, আজই উত্তরে প্রচারে অমিত।+


এই ঘটনায় বিজেপি প্রার্থী রুদ্রনীল বলেন, নন্দীগ্রাম থেকে হারছেন মমতা বুঝতে পেরেই অন্য সিট খুঁজে বেরাচ্ছেন তিনি। মমতার নজরে রয়েছে তাঁর পুরনো কেন্দ্র ভবানীপুর।সেকারণেই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে উত্তেজনা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তিনি। ভবানীপুরের মানুষ তাঁকে কাছে টেনে নিচ্ছে এটা মানতে পারছেন না মমতা সেকারণেই এই সব ঘটনা ঘটাচ্ছেন তিনি।
ঠিক কি ঘটেছিল আজ সকালে? আজ সকালে রুদ্রানীল ৭৪ নম্বর ওয়ার্ডে মিছিল করে প্রচার শুরু করতেই এলাকার মহিলারা বাড়ি থেকে বেরিয়ে তেড়ে আসেন বলে অভিযোগ। অকথ্য ভাষায় তাঁরা বিজেপি কর্মী সমর্থক এবং প্রার্থীকে আক্রমণ করেন বলে অভিযোগ।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



