চার আসনে প্রার্থী ঘোষণা ‘মোদীশাহসুরমর্দিনী’ মমতার, দেবীপক্ষের সূচনা ভবানীপুরে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জয়ের রেকর্ড ছাপিয়ে জয়ী হয়েছেন ভবানীপুরে। বিজেপি প্রার্থীকে ৫৮ হাজার ৮৩২ ভোটে পরাজিত করেছেন তিনি। ২০১১-র উপনির্বাচনে জয়ের ব্যবধান ছিল ৫৪ হাজার ২১৩। এই উপনির্বাচনে জিতলেন তাঁর থেকেও বড় ব্যাবধানে। আর জিতেই কৃতজ্ঞতা জানালেন ভবানীপুর বাসিকে। সাথে ধন্যবাদ দিলেন একটাও ওয়ার্ডে না হারিয়ে দেওয়ার জন্যে। তারপরেই চার আসনে প্রার্থী ঘোষণা ‘মোদীশাহসুরমর্দিনী’ মমতার।

আরো পড়ুনঃ প্রতি বুথে অন্তত ১০০ টি ছাপ্পা ভোট হয়েছে, ‘হিন্দু ভোট’ না পেয়ে হতাশ প্রিয়াঙ্কা!

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ৩০ অক্টোবর খড়দহ, গোসাবা, দিনহাটা ও শান্তিপুর বিধানসভা আসনে উপনির্বাচন হবে। ফল ঘোষণা ২ রা নভেম্বর। সেই চার আসনেই প্রার্থী ঘোষনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খড়দহ আসনে লড়বেন শোভনদেব চট্টোপাধ্যায়, গোসাবার প্রার্থী হচ্ছেন বাপ্পাদিত্য নস্কর অথবা সুব্রত মণ্ডল। দিনহাটায় উদয়ন গুহ এবং শান্তিপুর বিধানসভায় ব্রজকিশোর গোস্বামী।

চার আসনে প্রার্থী ঘোষণা ‘মোদীশাহসুরমর্দিনী’ মমতার

চার আসনে প্রার্থী ঘোষণা 'মোদীশাহসুরমর্দিনী' মমতার
চার আসনে প্রার্থী ঘোষণা ‘মোদীশাহসুরমর্দিনী’ মমতার

পোস্টাল ব্যালট নিয়ে মোট ৫৮ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন মমতা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন ২৬ হাজার ৩২০ টি ভোট। অন্যদিকে সিপিএমের শ্রীজীব বিশ্বাস পেয়েছেন ৪ হাজার ২০১টি ভোট।

বাম প্রার্থী ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীর থেকে প্রায় ১ হাজার ভোট কম পেয়েছেন। পাশাপশি বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টেবরিওয়াল গতবারের প্রার্থী রুদ্রনীল ঘোষের থেকে প্রায় ১৮ হাজার ভোট কম পেয়েছেন। রুদ্র পেয়েছিলেন ৪৪ হাজার ৭৮৬ ভোট, প্রিয়াঙ্কা পেয়েছেন ২৬ হাজার ৩২০ টি ভোট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন