Shreyas Iyer: KKR এর জন্য বড় ধাক্কা, চোটে কাবু শ্রেয়স কী খেলতে পাড়বেন IPL?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শ্রেয়স আইয়ার যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলতে পারবেন না, একটা আন্দাজ করাই যাচ্ছিল। কিন্তু শ্রেয়স এখন আইপিএলে খেলতে পারবেন কি না, সেটা নিয়েও বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। যা স্বাভাবিকভাবেই চিন্তায় ফেলে দেবে কেকেআর টিম ম‌্যানেজমেন্টকে।

কারণ-শ্রেয়স খেলতে না পারলে কেকেআর ব্যাটিং শুধু বড় ধাক্কা খাবে না, একইসঙ্গে নতুন করে অধিনায়কও খুঁজতে হবে তাদের। শ্রেয়সের চোট নিয়ে রোহিত জানান, শ্রেয়সের চোটের অবস্থা মোটেও ভাল নয়। “শ্রেয়সের ব্যাপারটাকে দুর্ভাগ্যজনকই বলব। খুব খারাপ লাগছে ওর কথা ভেবে। ব্যাট করার জন্য সারা দিন অপেক্ষা করতে হল।

5 11
KKR এর জন্য বড় ধাক্কা, চোটে কাবু শ্রেয়স কী খেলতে পাড়বেন IPL?

তার পরে যখন ব্যাট করার সময় এল, তখন পিঠের ব্যথায় কাবু হয়ে পড়ল। ওকে হাসপাতালে পাঠিয়ে স্ক্যান করা হয়েছে। সঠিক জানি না যে স্ক্যানের রিপোর্টে কী আছে। তবে এ টুকু জানি, ও ভাল নেই। তাই জন্যেই আমাদের সঙ্গে উৎসবও করতে পারেনি।”

7 12

আইপিএলে কেকেআরের অধিনায়ক কি আইপিএল খেলতে পারবেন? রোহিতের উত্তর, “জানি না ফিরে আসতে কত দিন সময় লাগবে ওর। চোট পাওয়ার পর ওকে দেখে ভাল লাগছিল না। আশা করি দ্রুত সুস্থ হয়ে ও মাঠে ফিরবে।”

KKR এর জন্য বড় ধাক্কা, চোটে কাবু শ্রেয়স কী খেলতে পাড়বেন IPL?

6 7

অনেকেই মনে করছেন, শ্রেয়সের পক্ষে শুরু থেকে আইপিএলে খেলা হয়তো মুশকিলের। সেক্ষেত্রে কেকেআর তাঁকে মাঝপর্ব থেকে পেতে পারে। তবে কেকেআর অবশ‌্য শুরু থেকেই শ্রেয়সকে পাওয়ার ব‌্যাপারে আশাবাদী। শোনা গেল, কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত নিজে কথা বলেছেন তাঁর ক‌্যাপ্টেনের সঙ্গে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত