Russia-Ukraine War: পথ আটকালে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, পরমানু যুদ্ধের হুঁশিয়ারি দিল রাশিয়া!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ একদিকে যখন রাশিয়া ঘিরে ফেলেছে ইউক্রেন কে তখন সর্বশক্তি দিয়ে সেই আক্রমণ প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী এবং সাধারণ মানুষ। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন এই লড়াই তাঁদের স্বাধীনতা রক্ষার লড়াই, যেকোন মূল্যে দেশকে ঝুঁকতে দেবেন না তাঁরা। তাঁর বিশ্বাস সব কিছুর শেষে জয় হবে তাঁদের। এই পরিস্থিতিতে পরমানু যুদ্ধের হুঁশিয়ারি দিল রাশিয়া!

আরও পড়ুনঃ ইউক্রেন ইস্যুতে কেন রাষ্ট্রসঙ্ঘে ভোটদানে বিরত ছিল ভারত? জানুন

প্রায় এক সপ্তাহ হতে চললেও এখনও উত্তপ্ত ইউক্রেন। যুদ্ধ বিধ্বস্ত দেশে ক্রমশই বাড়ছে সাধারণ মানুষের বিপদ। রাশিয়ার বিরুদ্ধে ঘনবসতিপূর্ণ এলাকায় হামলার অভিযোগ এনেছে ইউক্রেন। একাধিক এলাকায় ক্লাস্টার বোমা হামলার অভিযোগও উঠেছে। এবার সেই সুরই শোনা গেল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের গলাতেও। হামলার জন্য রাশিয়াকে মূল্য চোকাতে হবে, হুঁশিয়ারি দিয়েছেন বাইডেন।

বাইডেনের হুশিয়ারির পরে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে রাশিয়াও। এবার পরোক্ষে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সার্জেই লাভরভ। বললেন, “তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তা হবে পরমাণু অস্ত্র দিয়ে। যার পরিণাম হবে ভয়ঙ্কর।” সংবাদ সংস্থা RIA সূত্রের খবর। অন্যদিকে, ইউক্রেনের সাহায্যে এ বার এগিয়ে এল স্পেনও। কিভে সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা করেছে তারা।

পথ আটকালে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, পরমানু যুদ্ধের হুঁশিয়ারি দিল রাশিয়া!

পথ আটকালে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, পরমানু যুদ্ধের হুঁশিয়ারি দিল রাশিয়া!
পথ আটকালে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, পরমানু যুদ্ধের হুঁশিয়ারি দিল রাশিয়া!

রাশিয়ার পরমাণু যুদ্ধের হুমকিতে ক্ষুব্ধ আমেরিকা। ইউরোপের বিভিন্ন দেশে রাশিয়ার বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। রাশিয়ার সড়কে বিক্ষোভ দেখানোর জন্যে ইতিমধ্যেই সাড়ে তিন হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

এদিন ইউক্রেনের তরফে জানানো হয়, বিগত সাতদিনের সংঘর্ষে এখনও অবধি ৫৮৪০ রুশ সেনাকে খতম করা হয়েছে। এছাড়াও ৩০টি বিমান, ৩১টি হেলিকপ্টার, ২১১টি ট্যাঙ্কার, ৮৬২টি সশস্ত্র পেট্রল গাড়ি ও ৮৫টি সাঁজোয়া গাড়ি ধ্বংস করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন