মহরমে কতক্ষণ বাজবে ড্রাম, কী বলল আদালত? পুলিশকে বিজ্ঞপ্তি জারির নির্দেশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মহরমে কতক্ষণ ড্রাম বাজানো যাবে, এই সংক্রান্ত নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার এক জনস্বার্থ মামলার শুনানি ছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। আগামী শনিবার মহরম পালিত হবে, তার আগেই পাবলিক নোটিস জারি করার নির্দেশ দেওয়া হল।

আরও পড়ুন: ফের মমতার মুখে ‘নন্দীগ্রাম’ প্রসঙ্গ, বিধানসভায় ওয়াকআউট বিজেপির, ‘উদভ্রান্ত’ বলে কটাক্ষ শুভেন্দুর

মামলাকারীর অভিযোগ, তাঁর এলাকায় গভীর রাত পর্যন্ত ড্রাম বাজানো হয়। পুলিশকে জানিয়েও কোনও লাভ হয় না। পুলিশ উল্টে আদালতের অর্ডার আনতে বলেছে বলেও অভিযোগ তাঁর। এর প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। প্রধান বিচারপতির নির্দেশ, মহরমে ড্রাম বাজিয়ে মিছিল করতে হলে পুলিশের অনুমতি নিতে হবে, এই বিষয়ে অবিলম্বে কলকাতা পুলিশকে বিজ্ঞপ্তি জারি করতে হবে।

মহরমে কতক্ষণ বাজবে ড্রাম, কী বলল আদালত? পুলিশকে বিজ্ঞপ্তি জারির নির্দেশ

প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হীরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, যে ক্লাব বা যে গোষ্ঠী ড্রাম বাজিয়ে মহরম উদযাপন করতে চায়, তাহলে তাদের অনুমতি নিতে হবে। কোন জায়গায় ড্রাম বাজানো হবে, কতক্ষণ ধরে বাজানো হবে তা জানাতে হবে পুলিশকে। পাশাপাশি, প্রধান বিচারপতির নির্দেশ, সকালে ও বিকেলে ২ ঘণ্টা করে অর্থাৎ মোট ৪ ঘণ্টা মিছিলের জন্য বরাদ্দ করতে হবে। তবে সকাল ৮ টার আগে এবং সন্ধ্যের ৭ টার পর ড্রাম বাজানো যাবে না।

মহরমে কতক্ষণ বাজবে ড্রাম, কী বলল আদালত? পুলিশকে বিজ্ঞপ্তি জারির নির্দেশ

এদিন জনস্বার্থ মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করে হাইকোর্ট জানায়, “কোনও ধর্মেই শান্তি বিঘ্নিত করার কথা বলা নেই। কোনও ধর্মগুরু লাউডস্পিকার ব্যবহার করে ধর্ম প্রচারের কথা বলেননি।”

মহরমে কতক্ষণ বাজবে ড্রাম, কী বলল আদালত? পুলিশকে বিজ্ঞপ্তি জারির নির্দেশ

মহরমে কতক্ষণ বাজবে ড্রাম, কী বলল আদালত? পুলিশকে বিজ্ঞপ্তি জারির নির্দেশ
মহরমে কতক্ষণ বাজবে ড্রাম, কী বলল আদালত? পুলিশকে বিজ্ঞপ্তি জারির নির্দেশ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর