নজরবন্দি ব্যুরোঃ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় সুবিরেশ ভট্টাচার্যের বক্তব্য হাতিয়ার করতে পারে তদন্তকারী সংস্থা? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের পরেই সেই প্রশ্ন মাথাচাড়া দিতে শুরু করেছিল। এরই মধ্যে জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উপস্থিত হন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল। জামিন পেলেন না সুবীরেশ।
আরও পড়ুনঃ Suvendu Adhikari: সুপ্রিম স্বস্তিতে শুভেন্দু, এফআইআর করতে পারবে না রাজ্য
বৃহস্পতিবার বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয় কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চে চলে মামলার শুনানি। সেখানেই জামিনের আবেদন জানান সুবীরেশের আইনজীবী। তাঁর প্রশ্ন ছিল, সুবীরেশ ভট্টাচার্য ৮৮ দিন ধরে জেলে রয়েছেন। এর আগে সিবিআই তদন্তে সবরকম সাহায্য করেছেন। তাই তাঁকে জামিন দেওয়া হোক।

বিচারপতি জয়মাল্য বাগচীর প্রশ্ন ছিল, এই মুহুর্তে তদন্ত কোন পর্যায়ে রয়েছে? সেক্ষেত্রে আর কতদিন লাগবে? তদন্ত এখন কোন পর্যায়ে রয়েছেন? জানতে চান বিচারপতি। সিবিআইয়ের কাছ থেকে আগামী ২১ ডিসেম্বর রিপোর্ট আকারে তা চেয়ে পাঠিয়েছেন। এদিন বিচারপতি আরও বলেন, সর্বোচ্চ সাজার মেয়াদ ৭ বছর। তদন্তে দেরি হচ্ছে, এই ধরনের অভিযোগ থাকলে সাড়ে তিন বছর পরে আসুন।
উল্লেখ্য, শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় ১৯ সেপ্টেম্বর গ্রেফতারের পর এই মুহুর্তে জেলে রয়েছেন সুবিরেশ ভট্টাচার্য। অভিযোগ, তিনি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে থাকাকালীন পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে। সেটা হয়েছে স্কুল সার্ভিস কমিশনে বসেই। এর সঙ্গে উপদেষ্টা কমিটির একধিক সদস্য যুক্ত ছিল। তাঁদেরকেও গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা। আগামী দিনে সেই তালিকা আরও লম্বা হতে পারে।
জামিন পেলেন না সুবীরেশ, সিবিআইয়ের রিপোর্ট চাইল আদালত

সিবিআই জানিয়েছেন, সুবীরেশ ভট্টাচার্য এসএসসির চেয়ারম্যান থাকাকালীন নির্দিষ্ট পরীক্ষার্থীর মার্কশিটের নম্বর বদল হয়েছিল। সেই সংক্রান্ত কিছু তথ্য প্রমাণও রয়েছে। সিবিআইকে তদন্তে তিনি সহযোগিতা না করার কারণেই গ্রেফতার করা হয়েছিল।



