বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয় বদল, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলা সরল অন্য বেঞ্চে

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) বিচার্য বিষয় বদল করা হল। প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা সরল বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দুই বিচারপতির সংঘাতের জেরে কলকাতা হাইকোর্টের অন্দরে পরিস্থিতি উত্তপ্ত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেনের মধ্যে ঘটে গিয়েছে বেনজির সংঘাত। এমন আবহে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) বিচার্য বিষয় বদল করা হল। প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা সরল বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয় বদল, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলা সরল অন্য বেঞ্চে

আরও পড়ুন: ইডি ‘ব্যর্থ’ হলে আমি হস্তক্ষেপ করব, অধরা শাহজাহানকে ‘খুঁজতে’ আসরে রাজ্যপাল!

মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয় বদল করা হল। প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সব মামলা বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে স্থানান্তরিত করা হয়। অর্থাৎ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সব মামলা সরে গেল। তাহলে এর পরিবর্তে কোন মামলাগুলি শুনবেন তিনি? জানা গিয়েছে, এখন থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে শ্রম ও শিল্প সংক্রান্ত মামলার শুনানি হবে। আজ এই বেঞ্চ নির্ধারণ করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম (T. S. Sivagnanam)

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয় বদল, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলা সরল অন্য বেঞ্চে
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয় বদল, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলা সরল অন্য বেঞ্চে

বিচারপতি বনাম বিচারপতি ইস্যুতে তোলপাড় পড়ে গিয়েছে। সুপ্রিম কোর্টের শুনানিতে দুই বিচারপতির অর্ডার দেওয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠছে। বিচারপতিদের সংঘাতে স্বতঃপ্রণোদিতভাবে হস্তক্ষেপ করেছে শীর্ষ আদালত। এই ঘটনায় প্রথমবার মুখ খুললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। নাম উল্লেখ না করেই এদিন তিনি বলেন, ‘দেশের প্রথম সারির আদালতে এই ধরনের ঘটনা কাম্য নয়। এই ঘটনা আগামিদিনে জনমানসে প্রভাব ফেলবে।’

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয় বদল, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলা সরল অন্য বেঞ্চে

উল্লেখ্য, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আচরণের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে চিঠি পাঠিয়েছেন হাইকোর্টের ২৫৩ জন আইনজীবী। তাঁদের দাবি, রাজ্যের এজি কিশোর দত্তকে অপমান করার জন্য বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর