ইউটিউবার রোদ্দূর রায়ের মামলা খারিজ করল কলকাতা হাই কোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রোদ্দূর রায়ের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। মনীষী থেকে শুরু করে রাজনীতিবিদ, এমনকী বাংলার মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আপত্তিকর ভাষায় আক্রমণ করেন রোদ্দুর রায়। শুধু তাই নয় তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে নিয়ে নোংরা প্যারোডি করেছেন।

আরও পড়ুনঃ বিলকিস বানো-কাণ্ডে এবার রাস্তায় নামলো তৃণমূল মহিলা মোর্চা

নেতাজিকেও অপমান করতে ছাড়েননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফেসবুক লাইভে অশালীন মন্তব্য করায় গত ৭ জুন গোয়া থেকে রোদ্দূর রায়কে গ্রেফতার করেছিল কোলকাতা পুলিশ। এর পর একের পর এক মামলায় তাঁকে হেফাজতে নিতে শুরু করে কলকাতা পুলিশের বিভিন্ন থানা। তার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অশালীন মন্তব্যের মামলাও।

35 2

টানা ২০ দিন হেফাজতে থাকার পর গত ২৭ জুন জামিন পান রোদ্দুর। তবে জামিন পাওয়ার পর তাঁর বিরুদ্ধে হওয়া সব এফআইআর বাতিলের আবেদন করে মামলা করেছিলেন রোদ্দুর। আজ বৃহস্পতিবার বিচারপতি শম্পা সরকারের একক বেঞ্চে শুনানির জন্য ওঠে মামলাটি।

ইউটিউবার রোদ্দূর রায়ের মামলা খারিজ করল কলকাতা হাই কোর্ট

ইউটিউবার রোদ্দূর রায়ের মামলা খারিজ করল কলকাতা হাই কোর্ট

ইউটিউবার রোদ্দূর রায়ের মামলা খারিজ করল কলকাতা হাই কোর্ট

কিন্তু রোদ্দূরের আইনজীবী উপস্থিত না থাকায় মামলাটি খারিজ হয়ে যায়। রোদ্দুরের বিরুদ্ধে দাঙ্গা লাগানোর অভিপ্রায়ে উসকানি দেওয়া, বিভিন্ন ধর্মীয়, জাতিগত, ভাষাগত সম্প্রদায়ের মধ্যে শত্রুতা বাধানোর চেষ্টা, অন্যের সম্পর্কে মানহানিকর মন্তব্য করা, মহিলাদের সম্ভ্রমহানির অভিপ্রায় এবং অপরাধমূলক ষড়যন্ত্রের ধারা (১৫৩, ১৫৩এ, ৫০১, ৫০৫, ৫০৯, ৪৬৫, ৪৬৭, ৪৬৪, ৪৭১, ১২০বি)-য় মামলা রুজু করা হয়েছে। আগে আগে সব মামলায় জামিন পান রোদ্দূর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত