নজরবন্দি ব্যুরোঃ রাজ্য মেডিকেল কাউন্সিল নির্বাচনের পর গণনার দিনে একাধিক অভিযোগ উঠেছিল। সেখানেও কারচুপির অভিযোগে মামলা হাইকোর্ট অবধি গড়িয়েছিল। সেই মামলায় শুক্রবার কড়া পদক্ষেপ গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। এই নির্বাচনের সমস্ত নথি সংরক্ষণ করতে হবে। নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
আরও পড়ুনঃ বড়ঞা থানার ওসিকে শোকজ, কাটমানির প্রসঙ্গে তোলপাড় রাজ্য রাজনীতি


শুক্রবার হাই কোর্টের অবকাশকালীন বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে চলছিল মামলার শুনানি। সেখানেই জাল ব্যালটে ভোটের অভিযোগ উঠেছিল। অভিযোগ নিয়ে মামলা করেছিলেন চিকিৎসক বিশ্বজিৎ ভাদুরি-সহ আরও কয়েকজন। মামলাকারীদের দাবি ছিল, এই নির্বাচন বাতিল করা হোক। শুক্রবার সেই মামলাতেই কড়া পদক্ষেপ হাই কোর্টের।

আদালতের তরফে জানানো হয়েছে, মেডিক্যাল কাউন্সিল নির্বাচনের ফল প্রকাশ করার ক্ষেত্রে কোনও বাধা নেই। এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করবে না। তাই ফল ঘোষণায় স্থগিতাদেশ আপাতত দিচ্ছে না আদালত। তবে নির্বাচনের কোনও নথি নষ্ট করা যাবে না। নির্বাচনের যাবতীয় নথি সংরক্ষণ করতে হবে। আগামী দিনে আদালতের নির্দেশের উপর ফলাফলের ভবিষ্যৎ নির্ভর করবে।পুজোর ছুটির পর নিয়মিত বেঞ্চেই হবে এই মামলার শুনানি।
প্রসঙ্গত, রাজ্যের মেডিকেল কাউন্সিলের নির্বাচনকে কেন্দ্র করে গরমাগরম পরিস্থিতি দেখা দিয়েছিল ভোট গণনার দিনেই। সরাসরি অভিযোগ উঠেছিল রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। এমনকি বিরোধী পক্ষের প্রার্থীদের স্লোগান দিতে দেখা যায়। গণনা কেন্দ্রের ভিতরে কেন বিরোধীদের ঢুকতে দেওয়া হচ্ছে না? প্রশ্ন উঠতে শুরু করে।


সমস্ত নথি সংরক্ষণ করতে হবে, নির্দেশ হাই কোর্টের

অভিযোগ জাল ব্যালট ব্যবহার করা হয়েছিল। এমনকি এক রঙের খাম এবং এক রঙের ব্যালট, এমন এনভেলপ পাওয়া গিয়েছে বলেও অভিযোগ।বিরোধীদের বক্তব্য, আদালত স্পষ্ট বলেছিল সিসিটিভি ক্যামেরা লাগিয়ে ভোট প্রক্রিয়া করতে হবে। কিন্তু তা হয়নি। আগামী দিনে আদালতের তরফে কী রায় দেওয়া হয়? সেটাই দেখার।








