Asim Sarkar: নিশ্চিন্ত থাকুন দ্রুত সিএএ লাগু হবে, ইঙ্গিত বিজেপি বিধায়কের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রতিশ্রুতি মতোই দ্বিতীয়বার ক্ষমতায় এসে নাগরিকত্ব সংশোধনী আইন প্সহ করিয়েছিল মোদি সরকার। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও কেন তা কার্যকর  করা হল না? প্রশ্ন তুলতে শুরু করে রাজ্যের সম্প্রদায়ের মানুষজন। এজন্য একাধিকবার সরকার এবং শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন রাজ্য বিজেপির নেতারা। এবার সিএএ লাগু হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। একথা ঘোষণা করলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার।

আরও পড়ুনঃ Congress: দিল্লি জুড়ে কংগ্রেস নেতাদের ধরপাকড়, আটক রাহুল সহ অন্যান্যরা

বিজেপি বিধায়কের বক্তব্য, সিএএ কার্যকর হবেই। অতি দ্রুত তা কার্যকর করা হবে। তার মধ্যে শীর্ষ নেতৃত্বের সঙ্গে আমার কথা ছিল এমনভাবে যেন হয়, একটা উদ্বাস্তুদের নাগরিকত্ব সুরক্ষায় যেন কোন প্রতিবন্ধকতা না থাকে। এটা আমি শুনেছি যেভাবে এভাবেই বলছি। নিয়ম লাগু হলেই আমরা আগে দেখতে পাবো।

Asim Sarkar: BJP MLA Injured While Coming Back From A Program।Bangla News | Asim Sarkar: কবিগানের আসর থেকে ফেরার পথে আহত হলেন বিজেপি বিধায়ক অসীম সরকার ।Bangla News

তাঁর কথায়, যেহেতু আমি উদ্বাস্তু সেলের কনভেনর, আমরা আগে দেখব নাগরিকত্ব সুরক্ষার ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা আছে কি না। সেটা দেখে আমরা ক্লিনচিট দিলে ওটা লাগু হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন দ্রুত সিএএ লাগু হবে।  এই বছরের মধ্যেই এটা হবে। জানিয়েছেন হরিণঘাটার বিজেপি বিধায়ক।

17 2

এমনিতেই ২০১৯ সালের নাগরিকত্ব ইস্যুতেই বাংলায় বিপুল সংখ্যক ভোট বৈতরণী পার করেছিল বিজেপি। সাংসদ সংখ্যা ২ থেকে ১৮ হওয়ার পিছনে মতুয়া সম্প্রদায়ের অবদান অনস্বীকার্য, তা স্বীকার করে নিয়েছেন দীন দয়াল উপাধ্যায় মার্গের নেতারা। কিন্তু আইন পাশের পরেও কেন আইন কার্যকর করা হচ্ছে না?

নিশ্চিন্ত থাকুন দ্রুত সিএএ লাগু হবে, বক্তব্য অসীম সরকারের 

Ashim Sarkar Kabi Gaan // অসীম সরকারের কবিগান - YouTube
নিশ্চিন্ত থাকুন দ্রুত সিএএ লাগু হবে, বক্তব্য অসীম সরকারের 

এনিয়ে প্রত্যেকবারেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। সম্প্রতি বাংলায় এসে অমিত শাহ জানিয়েছেন, করোনার কারণে এই বিষয়টি থমকে রয়েছে। করোনা থেকে মুক্তি পেলেই সিএএ লাগু হবে। বিজেপি বিধায়ক শুক্রবার সেই একই ইঙ্গিত দিলেন। চলতি বছরের মধ্যেই সিএএ লাগু হয়ে যাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত