নজরবন্দি ব্যুরোঃ যুদ্ধের আবহে যুদ্ধকালীন পরিস্থিতিতে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র। ইউক্রেনের বুকে রুশ হামলার পরই সেখানে আটকে পড়া ভারতীয়দের ঘরে ফেরানো শুরু হয়। এই গোটা উদ্ধার পর্বের নামকরণ করা হয় ‘অপারেশন গঙ্গা’ Operation Ganga। এই অপারেশন গঙ্গায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ভারতীয় বায়ুসেনার IAF aircraft C-17।
আরও পড়ুনঃ এবার পরোক্ষ যুদ্ধে সামিল আমেরিকা ফ্রান্স সহ অন্য দেশ, ইউক্রেনকে প্রচুর অস্ত্র সাহায্য
ইউক্রেনে এখন নজিরবিহীন পরিস্থিতি, গত ৭ দিনের যুদ্ধে প্রায় ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে যুদ্ধের কবলে পড়ে। যার মধ্যে রয়েছে ২ জন ভারতীয় পড়ুয়া। যার মধ্যে রাশিয়ার ছোড়া বুলেটের বিদ্ধ হয়ে মৃত্যু হয় একজনের। তারপরেই তৎপরতা বাড়িয়েছে কেন্দ্র। পরবর্তী ২৪ ঘণ্টায় ইউক্রেন থেকে ১৫টি বিমানে ফিরছে প্রায় ১৭ হাজার ভারতীয়। অপারেশন গঙ্গায় তাঁদের ফেরানো হচ্ছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।
এই মুহুর্তেও ইউক্রেন ইস্যুতে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী। তবে গতকালই পোল্যান্ড ও রোমানিয়ার সরকারের সঙ্গে যোগাযোগ করে দুই দেশের রাষ্ট্র প্রধানের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন তিনি। দুই দেশে ভারতীয়দের নিরাপদে আশ্রয় দিতে অনুরোধ করা হয়। তাদের সব খরচ বহন করবে ভারত সরকার, আশ্বাস দেন প্রধানমন্ত্রী। ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রের খবর সার্বিকভাবে ইউক্রেনে আটকে ছিলেন ১৭ হাজার ভারতীয় নাগরিক। যাদের সবাইকে আগামী ২৪ ঘন্টার মধ্যে দেশে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে।
ভরসার নাম IAF aircraft C-17, ইউক্রেন থেকে ফিরছে ১৭ হাজার ভারতীয়

অন্যদিকে, আজ সন্ধ্যা ছটা নাগাত খারকিভ শহরে থাকা ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি করেছে ইউক্রেনের ভারতীয় দূতাবাস। ইউক্রেনের স্থানীয় সময় অনুযায়ী সন্ধে ছটায় মধ্যে সব ভারতীয় নাগরিককে খারকিভ শহর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। যে কোনওভাবেই ছাড়তে হবে ওই শহর। সুরক্ষা ও নিরাপত্তার কারণেই এমন নির্দেশ বলে জানানো হয়েছে দূতাবাসের তরফে করা টুইটে। ওই নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব পেসোচিন, বাবায়ে এবং বেজলুদোভকাতে পৌঁছতে বলা হয়েছে ভারতীয় দূতাবাসের তরফে।
এদিকে, বুধবার খেরসন শহর দখল করেছে বলে দাবি করে রাশিয়া। এই শহরে আড়াই লাখ মানুষের বসবাস। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেকসি অ্যারেস্টোভিচ এই দাবি নস্যাৎ করেছেন। উপরন্তু তাঁর দাবি, খেরসন শহরের পতন হয়নি। আমাদের বাহিনী প্রতিরোধ গড়ে তুলেছে।



