এবার পরোক্ষ যুদ্ধে সামিল আমেরিকা ফ্রান্স সহ অন্য দেশ, ইউক্রেনকে প্রচুর অস্ত্র সাহায্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার পরোক্ষে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সার্জেই লাভরভ। রুশ বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ বুধবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধে, তবে তা হবে পরমাণু যুদ্ধ ও ধ্বংসাত্মক। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে একথা জানা যাচ্ছে। এই পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি ঘিরে স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন সারা বিশ্বেরই শান্তিকামী মানুষ।

আরও পড়ুনঃ পথ আটকালে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, পরমানু যুদ্ধের হুঁশিয়ারি দিল রাশিয়া!

যুদ্ধ বিধ্বস্ত দেশে ক্রমশই বাড়ছে সাধারণ মানুষের বিপদ। রাশিয়ার বিরুদ্ধে ঘনবসতিপূর্ণ এলাকায় হামলার অভিযোগ এনেছে ইউক্রেন। একাধিক এলাকায় ক্লাস্টার বোমা হামলার অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামলার জন্য রাশিয়াকে মূল্য চোকাতে হবে।

এবার পরোক্ষ যুদ্ধে সামিল আমেরিকা ফ্রান্স সহ অন্য দেশ, ইউক্রেনকে প্রচুর অস্ত্র সাহায্য
এবার পরোক্ষ যুদ্ধে সামিল আমেরিকা ফ্রান্স সহ অন্য দেশ, ইউক্রেনকে প্রচুর অস্ত্র সাহায্য

আর সেইদিক থেকে এবার রাশিয়ার বিরুদ্ধে সরাসরি সংঘাতে না জড়ালেও সামরিক সাহায্যের হাত বাড়িয়েছে আমেরিকা-সহ একাধিক রাষ্ট্র। আমেরিকা ইতিমধ্যেই ইউক্রেনে মোট প্রায় ৩৫০ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২ হাজার ৬৩৬ কোটি টাকা)-এর অস্ত্র পাঠানোর কথা ঘোষণা করেছে।

এবার পরোক্ষ যুদ্ধে সামিল আমেরিকা ফ্রান্স সহ অন্য দেশ, ইউক্রেনকে প্রচুর অস্ত্র সাহায্য

এ ছাড়াও আমেরিকার কাছে কিছু ট্যাঙ্ক এবং বিমান ধ্বংসকারী ক্ষেপণাস্ত্রও চেয়ে পাঠিয়েছে ইউক্রেন। ব্রিটেনও ইউক্রেনকে সাঁজোয়া গাড়ি বিধ্বংসী কিছু অস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়াও ইউক্রেনকে কিছু প্রাণঘাতী অস্ত্র দিয়েও সাহায্য করবে ব্রিটেন।

এবার পরোক্ষ যুদ্ধে সামিল আমেরিকা ফ্রান্স সহ অন্য দেশ, ইউক্রেনকে প্রচুর অস্ত্র সাহায্য

বুধবার এই সরবরাহ ইউক্রেনে পৌঁছতে পারে বলেই মনে করা হচ্ছে। ফ্রান্সের মাকরঁ সরকার ইতিমধ্যেই বিভিন্ন সেনা সরঞ্জাম এবং জ্বালানি দিয়ে কিভকে সাহায্য করেছে। এছাড়াও ইউক্রেন কিছু যুদ্ধবিমান ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র চেয়ে পাঠিয়েছে। তবে সে সব তারা পাবে কি না, তা এখনও বিবেচনাধীন বলেও প্যারিস জানিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন