ডার্বিতে নেই, হাবাস আসার পরেই ব্রাত্য বুমো, দলে কাউকো

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

জনি কাউকো কলকাতায় আসার পর থেকেই হুগো বুমোসকে নিয়ে চলছে তীব্র জল্পনা। কাউকোকে দলে রাখতে হলে, মোহনবাগানের বিদেশি কোটায় রদবদল করতেই হবে। শোনা যাচ্ছে, কোপ পড়ছে চলেছে হুগো বৌমাসের উপর। যদিও সরকারি ভাবে কোনও বার্তা সামনে আসেনি। তবে দলের কার্যকলাপে স্পষ্ট, সবুজ-মেরুনে হুগো বুমোসের দিন শেষ হয়ে এসেছে।

আরও পড়ুনঃ এবারও শ্রেয়স কে পাবে না KKR! চিন্তায় গম্ভীর সহ টিম ম্যানেজমেন্ট

হায়দরাবাদ এফসি ম্যাচের ২৪ ঘণ্টা আগেই কাউকোর নাম রেজিস্ট্রেশন করাল মোহনবাগান। আইএসএলের সরকারি ওয়েবসাইটে মোহনবাগান স্কোয়াডেও কাউকোর নাম রয়েছে। স্প্যানিশ কোচ দলের রিমোট কন্ট্রোল হাতে তুলে নেওয়ার পর থেকেই ময়দানে জল্পনা চলছিল, বুমোসকে সরে যেতে হবে।

হাবাস দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই কাউকো চলে আসেন। যোগ দেন মোহনবাগানের অনুশীলনে। পরেও ডার্বির মতো ম্যাচে তাঁকে প্রথম ১৮ জনের বাইরে রেখে কি বুমোসকে বার্তা দিয়ে দেওয়া হল, এবার বাগান ছাড়ার সময় হয়েছে তাঁর? ইঙ্গিত কিন্তু সে কথাই বলছে। অথচ কয়েক দিন আগেও তিনি সবুজ-মেরুনের মাঝমাঠের কারিগর ছিলেন।

ডার্বিতে নেই, হাবাস আসার পরেই ব্রাত্য বুমো, দলে কাউকো

বুমো অবশ্য চলতি মরশুমে নিজের নামের প্রতি সেভাবে সুবিচার করতে পারেননি। কোচ হয়ে হাবাস আসায় বুমোর মোহনবাগান ছাড়া ত্বরান্বিত হল। কাউকো আসায় সবুজ-মেরুনের মাঝমাঠ যে আরও শক্তিশালী হবে, তা বলাই বাহুল্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত