এবারও শ্রেয়স কে পাবে না KKR! চিন্তায় গম্ভীর সহ টিম ম্যানেজমেন্ট

Shreyas Iyer: ৩০ বল খেলার পরই ওর পিঠে যন্ত্রণা শুরু হয়। পেশি শক্ত হয়ে যাচ্ছে। তারপর আর নেটে ব্যাট করতে পারেনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতীয় শিবিরের চিন্তা বাড়ালেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। পিঠে চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিন টেস্ট ম্যাচ খেলতে পারবেন না ডান হাতি এই ব্যাটার। ফলে, চোটের তালিকা আরও লম্বা হল ভারতের। শ্রেয়স চোট পাওয়ায় তাঁর বিকল্প হিসাবে কে দলে সুযোগ পাবেন তা এখনও জানানো হয়নি।

আরও পড়ুনঃ ফের ধাক্কা ভারতীয় শিবিরে, চোটের কারণে ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন শ্রেয়স

s2

চোটের বিষয়ে ভারতীয় দল থেকে জানানো হয়েছে, “শ্রেয়স নেটে ব্যাট করছিল। ৩০ বল খেলার পরই ওর পিঠে যন্ত্রণা শুরু হয়। পেশি শক্ত হয়ে যাচ্ছে। তারপর আর নেটে ব্যাট করতে পারেনি। কয়েক সপ্তাহ ছুটি দরকার। শ্রেয়স এখন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) যাবে।”

এবারও শ্রেয়স কে পাবে না KKR! চিন্তায় গম্ভীর সহ টিম ম্যানেজমেন্ট
এবারও শ্রেয়স কে পাবে না KKR! চিন্তায় গম্ভীর সহ টিম ম্যানেজমেন্ট

আর তাঁর চোট নিয়ে বেজায় চিন্তাই পড়েছে কেকেআর (KKR)। এনসিএ-র চিকিৎসকরা কী রায় দেন, সে দিকে তাকিয়ে রয়েছে কেকেআর। গতবার আইপিএল খেলতে না পারা শ্রেয়সের কাছে এ বারের টুর্নামেন্ট সব অর্থে গুরুত্বপূর্ণ। ৩০ বছরের ক্রিকেটার এ বার যদি নেতৃত্ব দিতে না পারেন, তা হলে ভাইস ক্যাপ্টেন নীতীশ রানাকেই দায়িত্ব দেওয়া হবে কিনা, তা নিয়ে উঠছে ভাবনা-চিন্তা শুরু হয়ে গিয়েছে কেকেআরে।

তবে এখনই তাড়াহুড়ো করতে চাইছে না গম্ভীরের টিম। উল্লেখ্য গত বছর দিল্লি থেকে সাড়ে ১২ কোটি খরচ করে কেনা হয়েছিল তাঁকে কিন্তু এক মিনিটের জন্যও নামতে পারেননি মাঠে। পুরো আইপিএলই কেটেছে চোটের মধ্যে। ক্যাপ্টেন করা হলেও শেষ মুহূর্তে দায়িত্ব দিতে হয়েছিল অন্য এক সিনিয়রকে।

এবারও শ্রেয়স কে পাবে না KKR! চিন্তায় গম্ভীর সহ টিম ম্যানেজমেন্ট

s

পিঠের চোটে ছিটকে গিয়েছিলেন টিম থেকে। অস্ত্রোপচারও করাতে হয়েছিল। প্রায় মাস ছয়েক পর ফিরেছিলেন জাতীয় টিমে। দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপও খেলেছেন। ভাবা হয়েছিল এবার হয়ত তিনি ফের মাঠে নামবেন। কিন্তু এই চোট ফের একবার চিন্তাই রাখল কেকেআর কে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন