ভারতীয় শিবিরের চিন্তা বাড়ালেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। পিঠে চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিন টেস্ট ম্যাচ খেলতে পারবেন না ডান হাতি এই ব্যাটার। ফলে, চোটের তালিকা আরও লম্বা হল ভারতের। শ্রেয়স চোট পাওয়ায় তাঁর বিকল্প হিসাবে কে দলে সুযোগ পাবেন তা এখনও জানানো হয়নি।
আরও পড়ুন: সাজদা নাকি ক্লান্তি? বিশ্বকাপে ঠিক কী করেছিলেন শামি, জানালেন নিজেই


তৃতীয় টেস্ট শুরু হবার আগে এখনও বাকি ৬ দিন। এরই মধ্যে পুরোনো চোটে কাহিল শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। প্র্যাকটিস করার সময়ই চোট অনুভব করতে পারেন তিনি। এরপর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে বিশ্রামে যেতে হবে। তবে, আইপিএলে শ্রেয়সের (Shreyas Iyer) খেলার সম্ভাবনা রয়েছে।

শ্রেয়সের (Shreyas Iyer) চোটের বিষয়ে ভারতীয় দলের এক কর্তা জানিয়েছেন, “শ্রেয়স নেটে ব্যাট করছিল। ৩০ বল খেলার পরই ওর (পড়ুন, শ্রেয়স) পিঠে যন্ত্রণা শুরু হয়। পেশি শক্ত হয়ে যাচ্ছে। তারপর আর নেটে ব্যাট করতে পারেনি। কয়েক সপ্তাহ ছুটি দরকার। শ্রেয়স এখন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যাবে।”



প্রসঙ্গত, এর আগেও চোট আঘাতের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন শ্রেয়স (Shreyas Iyer)। সেই সময় অস্ত্রোপচারও হয়। আইপিএলের আগেই ঘটনা এটি। এই অস্ত্রোপচারের কারণে গত মরশুমে কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলতে পারেননি তিনি। এবার ফের একবার সেই পুরোনো চোট কাহিল করল শ্রেয়সকে।
ফের ধাক্কা ভারতীয় শিবিরে, চোটের কারণে ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন শ্রেয়স

একের পর এক ক্রিকেটারের চোটে চিন্তা বাড়ছে অধিনায়ক রোহির শর্মার। এর আগে রবীন্দ্র জাডেজা ও কেএল রাহুল ছিটকে গিয়েছেন ইংল্যান্ড সিরিজ থেকে। এবার শ্রেয়স। ফলে, ভারতীয় মিডল অর্ডারে অভিজ্ঞ বলতে আর কেউ নেই। এখনও বাকী তিন টেস্টের দল ঘোষণা করেননি নির্বাচকরা। রাজকোটে ১৫ তারিখ থেকে শুরু হবে তৃতীয় টেস্ট। তার আগে শ্রেয়সের (Shreyas Iyer) বিকল্প হিসাবে কাকে বেছে নেন নির্বাচকরা সেটাই দেখার।







