বিশ্ব পর্যটনের মানচিত্রে জায়গা করে নেবে অযোধ্যা, চলবে বুলেট ট্রেনও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিশ্ব পর্যটনের মানচিত্রে জায়গা করে নেবে অযোধ্যা, চলবে বুলেট ট্রেনও। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তুরুপের তাস হিসেবে রাম মন্দির সহ গোটা অযোধ্যা শহরকেই কাজে লাগাতে চান প্রধানমন্ত্রী। আর এই কাজে শহরটিকে দুনিয়ার কাছে এক অনন্য পর্যটন স্থল বানাতে চান।

আরও পড়ুনঃ এবার পর্দায় আসছে মহাশ্বেতা দেবী, অরিন্দম শীলের হাত ধরে মুক্তি পাবে ‘মহানন্দা’

তার জন্য বুলেট ট্রেন দরকার হলে তাই করা হবে। জানা গেছে, দিল্লি থেকে লখনউ, বারাণসী, প্রয়াগরাজ হয়ে অযোধ্যা পর্যন্ত বুলেট ট্রেন চালানোর জন্য কাজ চলছে। বিশ্ব পর্যটনের মানচিত্রে জায়গা করে নেবে অযোধ্যা, একথা আগেই জানিয়েছিলেন নরেন্দ্র মোদি। কার্যত এবার তাই হতে চলেছে।

রাম মন্দিরের সম্পূর্ণ নির্মাণ শেষ হতে অনেক দেরি হলেও, গর্ভগৃহ খুলে দেওয়া হবে ২০২৩ এর শেষের দিকেই। নির্বাচনের প্রাক্কালে রাম মন্দিরে ভক্তদের ঢল নামলে তা কেন্দ্রের শাসকদলের পক্ষেই কাজ করবে। এবার বুলেট ট্রেনের ঘোষণা দিয়ে বিষয়টার জাঁকজমক আরও বাড়িয়ে তোলা হল।

বিশ্ব পর্যটনের মানচিত্রে জায়গা করে নেবে অযোধ্যা, চলবে বুলেট ট্রেনও

এছাড়াও অযোধ্যায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর বানানোর কথা আগেই বলেছেন মোদি। জানা গেছে, দিল্লি থেকে অযোধ্যা মোট ৬৭০ কিমি রাস্তা। এই রাস্তায় রেললাইন পাতা হবে ৯৪১ কিমি। এই রুটে ট্রেনের গতিবেগ হবে ৩২০ থেকে ৩৫০ কিমি প্রতি ঘণ্টা। এই প্রোজেক্টের জন্য খরচ হবে ২০০ লক্ষ কোটি টাকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর