নজরবন্দি ব্যুরো: এবার পর্দায় আসছেন মহাশ্বেতা দেবী, এবার অরিন্দম শীলের পরিচালনায় তৈরী ছবি ‘মহানন্দা’ মুক্তি পেতে চলেছে। সম্প্রতি ফ্রেন্ডস কমিউনিকেশন প্রযোজিত এই ছবির শুটিং শেষ হলো। তবে ‘মহানন্দা’ কিন্তু বায়োপিক নয়, জানিয়েছেন ছবির পরিচালক অরিন্দম শীল।
আরও পড়ুনঃ মাসুদ বাহিনীর হাতে শতাধিক তালিবানের মৃত্যু, জান কবুল লড়ছেন বিলেত ফেরত তরুণ
মহাশ্বেতা দেবী দ্বারা অনুপ্রাণিত হয়েই এই ছবি তৈরী। এই ছবিতে আছে নানা স্তর। যেখানে রাজনৈতিক-সামাজিক দিকের কথাও বলা হয়েছে। পাশাপাশি এই ছবিতে তুলে ধরা হয়েছে বিরসা মুন্ডা, হাজার চুরাশির মা, এমনকি সিঙ্গুর ঘটনাও। এবার পর্দায় আসছেন মহাশ্বেতা দেবী, এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন গার্গী রায়চৌধুরী।
পাশাপাশি রয়েছেন, ইশা সাহা, অর্ন মুখোপাধ্যায়, আয়ুষ প্রমুখ। অরিন্দম জানান, এই ছবি বানাতে তিনি বেশি নির্ভর করেছেন মহাশ্বেতা দেবীর জীবনচরিত ‘এই জীবন’ – এর উপর। পাশাপাশি সাহায্য পেয়েছেন চিত্র শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্যের, সিগাল প্রকাশনার প্রাণপুরুষ নবীন কিশোরেরও, যিনি লেখিকার একাধিক বই প্রকাশনা করেছিলেন।
এবার পর্দায় আসছে্ন মহাশ্বেতা দেবী, অরিন্দম শীলের হাত ধরে মুক্তি পাবে ‘মহানন্দা’
এছাড়াও ভীষণভাবে সাহায্য করেছেন নবারুণ ভট্টাচার্যের পুত্র ও মহাশ্বেতা দেবীর পৌত্র তথাগত ভট্টাচার্যও। প্রচুর তথ্য দিয়ে সাহায্য করেছেন মহাশ্বেতা দেবীর বোনেরাও। এই ছবির বিষয় বলতে গিয়ে অরিন্দম জানিয়েছেন, এ কেবল জীবনকাহিনী নয়, এর সাথে জড়িয়ে আছে নানা কর্মকান্ড, আদর্শ। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের ‘মহানন্দা’-র আদৰ্শ বাঁচিয়ে রাখার গল্প বলেছে এই ছবি।



