নজরবন্দি ব্যুরোঃ যখনই কোনও গ্রহ বা রাশির স্থান পরিবর্তন করে তার প্রভাব কয়েকটি রাশির উপরে প্রচন্ড পরিমাণে পড়ে। তবে ১২টি রাশির উপরেই কম বেশি এর প্রভাব পড়ে। ১১ নভেম্বর থেকে কয়েকদিন কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ বলেই মনে করা হচ্ছে। কারণ বৃহস্পতি ও শুক্র মিলে নবপঞ্চক রাজযোগ সৃষ্টি করছে। যার ফলেই এই শুভ দিন আসতে চলেছে।
আরও পড়ুনঃ গুপ্তধন নাকি লটারি কি আছে আপনার ভাগ্যে? জানুন আজকের রাশিফল


১১ নভেম্বর থেকেই এই রাজযোগ সৃষ্টি হচ্ছে। এই যোগ থাকবে ৩ ডিসেম্বর পর্যন্ত। তাই এই ৫ রাশির জাতক-জাতিকারা সোনায় সোহাগা হয়ে উঠবেন। এককথায় টাকা-পয়সা ও ধনদৌলতে মালামালা হয়ে উঠবেন।

বৃষ: রাশির জাতক-জাতিকাদের জন্য নবপঞ্চক রাজযোগ কেরিয়ারে প্রচুর লাভ দেবে। চাকরিজীবীদের জন্য নতুন চাকরির অফার আসতে চলেছে। প্রমোশনের সম্ভাবনা, বাড়তে পারে বেতনও। বিনিয়োগে লাভ হতে পারে। বিদেশের সঙ্গে সংযুক্ত কাজকর্ম করার ক্ষেত্রে লাভ হতে পারে ৷ পেতে পারেন রাজ নেতার পদও ৷



মিথুন: রাশির জাতক-জাতিকাদের জন্য নবপঞ্চম রাজযোগ অত্যন্ত লাভের হতে পারে। আদালতের বিভিন্ন কাজে সাফল্য আসবে। নতুন চাকরির অফার পাবেন। নতুন চাকরির অফার পেতে পারেন। রোগমুক্তি হতে পারে।

কর্কট: রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়ে সৌভাগ্য জীবনকে নতুন করে গড়ে তুলতে সাহায্য করবে। নতুন কাজ করতে গেলে সহায়তা পাবেন।

তুলা: রাশির জাতক-জাতিকাদের জন্য ধনলাভের সব থেকে বড় সময়। হঠাৎ করে ভাল খবর পেতে পারেন। আকস্মিক ভাবে টাকা পয়সা পেতে পারেন। ব্যবসায় বিনিয়োগের জন্য অত্যন্ত ভাল সময়।
১২ বছর পরে নবপঞ্চক যোগ! এক পলকেই এই পাঁচ রাশি হবে মালামাল

কুম্ভ: রাশির জাতক-জাতিকাদের জন্য সেরা সময় এটাই। বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। যার লাভ পাবেন, সমস্ত পরিশ্রমের সঠিক ফল পাবেন, পেতে পারেন নতুন চাকরির অফার, আটকে থাকা কাজ সহজেই এবার সম্পন্ন হবে।







