নজরবন্দি ব্যুরোঃ করোনা পরবর্তী বাজেট! করোনার পর প্রায় একবছর ধরে আতঙ্কে রয়েছে গোটা দেশ স্বাস্থ্য ত্থেকে অর্থনৈতিক সকল দিক থেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ। করোনার পরবর্তী সময়ের প্রথম বাজেট অধিবেসনে স্বাভাবিক ভাবেই স্বাস্থ্যখাতে খরচ ব্যাপক হারে বাড়ানোর সিদ্ধান্তর কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। গত অর্থবর্ষের তুলনায় এবছর দেশের স্বাস্থ্য খাতে প্রায় ১৩৫ শতাংশ খরচ বাড়ল কেন্দ্রও । গত বাজেট অধিবেসন অনুযায়ী যেখানে স্বাস্থ্যখাতে খরচ ছিল মাত্র ৯৪ হাজার কোটি টাকা। সেখানে ২০২১-২২ অর্থবর্ষে ভারতের স্বাস্থ্যখাতে বরাদ্দ হল ২ লক্ষ ৩৮ হাজার কোটি টাকা।
আরও পড়ুনঃ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই ৪ শহরে জারি থাকবে নাইট কার্ফু!
প্রথম বার পেপারলেস বাজেট পেশ করছেন নির্মলা সিতারামন । করোনা অতিমারীর মধ্যেই কেন্দ্রের এই বাজেট পেশের দিকে তাকিয়ে ছিল গোটা দেশ। এবারের বাজেট পেসের শুরুতেই জানানো হয়, ২০২১-২২ অর্থবর্ষের বাজেট মূলত ৬ টি স্তিম্ভের ওপর ভিত্তি করে বাবানো হয়েছে। এবং প্রত্যাশিত ভাবেই এই ৬টী স্তম্ভের মশ্যে প্রথম স্তম্ভ হল স্বাস্থ। করোনা পরিস্থিতি সামাল দিতে নাজেহাল গোটা দেশ। সুস্থতার গ্রাফ পরিবর্তন হচ্ছে প্রতিদিন। এই খাতে দেশের অর্থনীতি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি ভেঙেছে দেশের একাধিক কাঠামো। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ আয়ত্তের মধ্যে রাখতে এবং অন্য কোন সঙ্ক্রামক রগ যাতে ছড়িয়ে না পড়ে এবং হলেও তা যেন বিপদ্দজনক না হয়ে ওঠে সেসবের জন্য ভালো ভাবে মজবুত বানানো হয়েছে স্বাস্থ্য খাত।
করোনা পরবর্তী বাজেট! চলতি বছরে করোনার টীকাকরনের জন্য বিপুল অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র। করোনার টীকাকরনের জন্য ৩৫ কটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। এ ছাড়াও যদি আরও টাকা লাগে টিকাকরনের স্বার্থে তাহলে তা দিতে বদ্ধপরিকর কেন্দ্রও। যা দেশের মানুষের মধ্যে তা আশার আলো দেখাবে বলে মনে করছেন অনেকে। করোনা ছাড়াও এই মুহুর্তে আরও যেসব নতুন রোগের আশঙ্কা আছে তাকে সুরক্ষা বজায় রাখতে স্বাস্থ্যখাতে আগামী ৬ বছরে ৬৪ হাজার ১৮৯ কোটি টাকা খরচ করা হবে। সব জেলায় তৈরি করা হবে ল্যাব। তাৎক্ষনিক চিকিৎসার জন্য গোটা দেশ জুড়ে ৬০২ জেলার সব ব্লকে ক্রিটিক্যাল কেয়ার হাসপাতাল তৈরি করবে সরকার। ১৭টি নতুন পাবলিক হেলথ ইউনিট সক্রিয় হবে গোটা দেশ জুড়ে। ১৫টি হেলথ এমারজেন্সি অপারেশন সেন্টার খুলবে ক্রন্দ্র মানুষের স্বার্থে। খোলা হবে ৭ টি বায়ো সেফটি ল্যাব। মানুষের সুস্থতার স্বার্থে একাধিক প্রকল্প ঘোষণার সাথে সাথে আগামী দিনে দেশের গ্রামাঞ্চলের অনাক্রম্যতা বাড়াতে দেশ সুচনা করবে পুষ্টি অভিযানের। ৫০০টি শহরে লিকুউড ওয়েকোটি ওয়েস্ট ম্যানেজমেন্টে ৮৭ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। ।



