নজরবন্দি ব্যুরো: ভারতীয় ভূখণ্ডে কাঁটাতারের ওপারে ভোট প্রচারে যেতে বাঁধা দেওয়ার অভিযোগ উঠল বিএসএফের বিরুদ্ধে। হিলির পূর্ব আপ্তৈর গ্রামের হিন্দু মিশন এলাকায় নির্বাচনি প্রচারে যেতে বাঁধা দেয় জওয়ানরা, এমন অভিযোগেই সরব হয়েছে তৃণমূল প্রার্থীরা।
আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গের সর্বাংশে মৌসুমীর বায়ুর প্রবেশ, আজ সারাদিনই বৃষ্টির পূর্বাভাস


ঘটনায় বিএসএফ বিরোধীদের সুবিধা করে দিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাধা দিচ্ছে বলে অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়ল তৃণমূল নেতৃত্ব। ঘটনাস্থল থেকে প্রতিবাদ জানানো হয় সংশ্লিষ্টমহলে। ঘণ্টাখানেক পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে প্রচারের যাওয়ার অনুমতি পায় তৃণমূল প্রার্থীরা।

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল। তৃণমূলের দাবি, বিরোধীদের সুবিধা করে দিতেই এই পন্থা অবলম্বন করছে বিএসএফ। তৃণমূলের দাবি, ওই দিন নিজেদের ছবি, পরিচয় পত্র, প্রার্থীর প্রমাণপত্র সব কাঁটাতারের ওপারে যাওয়ার চেষ্টা করেন তৃণমূলের দুই প্রার্থী।



বিএসএফ এর কাছ থেকে ওপারে যাওয়ার অনুমতি চান তাঁরা। অভিযোগ অনুমতি দেননি জওয়ানরা। এরপরই বচসায় জড়িয়ে পড়েন ওই তৃণমূল কর্মীরা। ক্ষোভে প্রশাসনিক মহলে নালিশ জানায় তাঁরা।এরপর বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে প্রচারে যান তৃণমূল প্রার্থীরা।
সীমান্তে তৃণমূলকে ভোট প্রচারে বাধা বিএসএফ এর, নির্বাচন কমিশনের দ্বারস্থ শাসক দল

অন্যদিকে অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। যদিও বিষয়টিকে পাত্তা দিতে নারাজ বিজেপি। বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, “এটা রাজ্য পুলিশের এলাকা নয়। ওপারে যাওয়ার কিছু নিয়মাবলী রয়েছে। তা মেনে চললেই আর কোনও সমস্যা দেখা দেবে না।”







