আজকে বামেদের ব্রিগেড সমাবেশের শো স্টপার মীনাক্ষী মুখোপাধ্যায়। মঞ্চে আগুন ঝরানো বক্তব্য রেখেছেন তিনি। বারংবার উল্লেখ করেছেন দলের প্রাক্তনীদের কথা। তবে ভরা সভায় বক্তব্যের একেবারে শেষ অংশে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা বলতে গিয়ে হোঁচট খেলেন ক্যাপ্টেন। বললেন, আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। যেদিন….তারপর বললেন ভুলে গেছি।

আরও পড়ুন:বামপন্থীরা রক্তবীজের জাত, মঞ্চে আগুন ঝরালেন ক্যাপ্টেন মীনাক্ষী
পরের লাইনটা একটু সংশোধন করে বললেন, আমি রণক্লান্ত। কোন ভনিতা নেই। যেন পাশের বাড়ির মেয়ে। আর তার এই ভুলে যাওয়াকে অবলীলায় মেনে নিয়েছে গোটা ব্রিগেড। আজ সমগ্র ব্রিগেডের মন জয় করেছেন মীনাক্ষী। মীনাক্ষীর পরে বক্তব্য রাখতে মঞ্চে ওঠেন মহম্মদ সেলিম। তিনি বলেন, বামপন্থী আর ডানপন্থীদের মধ্যে পার্থক্য কোথায়? বামপন্থীরা ভুল স্বীকার করে ভুজুং ভাজুং দেয়না। কিন্তু ফ্যাসিস্টরা নিজেদের ভুল স্বীকার করেনা।

আবেগের ব্রিগেড, শেষলগ্নে কি বার্তা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী?
ব্রিগেডের শেষলগ্নে মীনাক্ষী মুখোপাধ্যায় অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ডিওয়াইএফআইয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ি থেকে শনিবার যে বার্তা নিয়ে এসেছেন তা পাঠ করলেন। কি ছিল তাতে? মীনাক্ষী পাঠ করলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানের লাইন।”যেখানে ডাক পরে জীবন মরন ঝরে আমরা প্রস্তুত। “সশরীরে আসতে না পারলেও দলের ছাত্র- যুবদের উদ্দেশ্যে এই বার্তাই দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।



