Mundeshwari River: বিরাট বিপর্যয় মুণ্ডেশ্বরী নদীতে, বিপাকে ৪০ হাজার বাসিন্দা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মালবাজারের বিপর্যের ক্ষত এখনও দগদগে। এরই মধ্যে আমতার মুণ্ডেশ্বরী নদীর জলের তোড়ে ভেসে গেল তিনটি বাঁশের সেতু। বিরাট বিপর্যয় মুণ্ডেশ্বরী নদীতে, আমতার দ্বীপ অঞ্চল ভাটোরার সাথে মূল ভূখণ্ডের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন।

আরও পড়ুনঃ মুম্বাই থেকে উদ্ধার ১২০ কোটি টাকার ড্রাগ, গ্রেফতার ৩

সূত্রের খবর, শুক্রবার আচমকা জল বেড়ে যায়। ডিভিসি থেকে জল ছাড়ার কারণেই বিপদ বেড়েছে বলে জানা গেছে। জলের তোড়ে ভেসে যায় তিনটি বাঁশের সেতু। যার জেরে বিপদে আম জনতা। দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

বিরাট বিপর্যয় মুণ্ডেশ্বরী নদীতে, প্রশাসনের তরফে মিলছে আশ্বাস
বিরাট বিপর্যয় মুণ্ডেশ্বরী নদীতে, প্রশাসনের তরফে মিলছে আশ্বাস

প্রশাসনের তরফে জানানো হয়েছে, মুণ্ডেশ্বরীর নদীর উপর কুলিয়া, গায়েনপাড়া এবং টাকিপাড়ায় বাঁশের সেতু ভেঙে গিয়েছে। হুগলি জেলার আরও একটি সেতু ভেঙে গেছে বলে জানা গেছে। নৌকাই তাদের যাতায়াতের একমাত্র মাধ্যম। মুণ্ডেশ্বরী নদীতে প্রবল স্রোতে নৌকা চলাচল বিপজ্জনকভাবে চলছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন আমতার তৃণমূল বিধায়ক সুকান্ত পাল।তিনি দ্রুত সেতু মেরামতের আশ্বাসও দেন। স্থানীয়দের একাংশ তথা জেলা প্রশাসনের একাংশের অবশ্য দাবি, ডিভিসি থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে হাওড়ার আমতায় মুণ্ডেশ্বরী নদীতে হঠাৎ জল বেড়ে যায়। তার পরই বিপত্তি।

বিরাট বিপর্যয় মুণ্ডেশ্বরী নদীতে, প্রশাসনের তরফে মিলছে আশ্বাস

বিরাট বিপর্যয় মুণ্ডেশ্বরী নদীতে, প্রশাসনের তরফে মিলছে আশ্বাস
বিরাট বিপর্যয় মুণ্ডেশ্বরী নদীতে, প্রশাসনের তরফে মিলছে আশ্বাস

 

দশমীর দিনে জলপাইগুড়ির মালবাজারে হড়পা বানে ৮ জনের মৃত্যু হয়। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনে যান বিজেপি প্রতিনিধি দল। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন তাঁরা। কথা বলেন আহতদের সঙ্গে। ঘটনায় নিহতদের পরিবারগুলিকে ক্ষতিপূরণ বাবদ ২ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই ঘটনার মধ্যে মুণ্ডেশ্বরী নদীর ঘটনায় প্রশাসনের আতঙ্ক বেড়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত