নজরবন্দি ব্যুরো: আবার ভাঙন তৃণমূলে! এবার দল ছাড়লেন পুরুলিয়ার সাধারণ সম্পাদক সমীরচন্দ্র মাহাতো। ২০১৫ সালের ১৩ ডিসেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি। এবার তিনি ছেড়ে দিলেন দল। কিন্তু ঠিরলে কি কারণে দল ছাড়লেন এই নেতা? তিনি জানিয়েছেন ‘দলের জন্য প্রচুর করেছি। কিন্তু কোনওদিন সম্মান পাইনি, উলটে অপমান করা হয়েছে।
আরও পড়ুনঃ পাঁপড় ভাজতে গেছে বিজেপিতে! নাম না করে রুদ্রনীলকে খোঁচা দীপঙ্করের
তাই আপাতত আমি রাজনীতি থেকে বিরতি নিচ্ছি।’ ওপর দিকে উত্তর দিনাজপুরের তৃণমূল ছাত্র পরিষদের হেমতাবাদ ব্লক সভাপতি সুশোভন গুপ্তর পদত্যাগ করেছেন। তিনি কেন দল ছাড়লেন? তিনিও মোটামুটি একই কথা বলেছেন।
সুশোভন গুপ্ত জানান দলে সম্মান বা গুরুত্ব পাচ্ছেন না এই তৃণমূল ছাত্র নেতা। সূত্রের খবর সুশোভনের ইস্তফার খবর পেয়েই তাঁর মান ভঞ্জন করতে গিয়েছিলেন জেলার সভাপতি অনুপ কর। অভিমানী নেতার সাথে কথা বলে সাংবাদিকদের অনুপ বাবু জানান জেলা কমিটির সমস্ত স্তরের কর্মসূচিতে এই নেতাদের মর্যাদা দেওয়া হলেও, স্থানীয় স্তরে কিছুটা সমস্যা রয়ে গিয়েছে।
আবার ভাঙন তৃণমূলে! আর উত্তর বঙ্গ সফরে আসছেন নাড্ডা আর ঠিক তার আগেই এই নেতারদের দল ছাড়ার ঘটনা নিয়ে তৈরি হয়েছে নতিন জল্পনা। এবার দেখার বিষয় এটাই যে এই জল্পনা কতটা সত্যি হয় এখন সেটাই দেখার।



