পাঁপড় ভাজতে গেছে বিজেপিতে! নাম না করে রুদ্রনীলকে খোঁচা দীপঙ্করের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার নাম না করেই বিজেপিতে যোগ দেওয়ায় রুদ্রনীলকে খোঁচা,অভিনেতা দীপঙ্কর দের। শুক্রবারই তৃণমূলে যোগদান করলেন, বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে সহ বাংলা সিনেমায় অন্যতম অভিনেতা ভরত কল। আর এদিন এরই সঙ্গে যোগদেন রাশিদ খানের মেয়ে সাওয়ানা খান। এছাড়াও তৃণমূলের পতাকা হাতে নেন ‘মোহর’, ‘জল নূপুর’-এর মতো ধারাবাহিকে অভিনয় করা অভিনেত্রী লাভলি মিত্রও।

আরও পড়ুনঃ আসন্ন আইপিএলে নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করলো কেকেআর

এদিন বিজেপিতে যোগ দেওয়ায় রুদ্রনীলের প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করতেই তিনি বলেন, “কার কোথায় গিয়ে পাঁপড় ভাজতে ইচ্ছে করে সেইটা তো আমার দায়িত্ব নয়। গেছে পাঁপড় ভাজতে গেছে যাবে”। এছাড়াও এদিন তিনি আরও বলেন, তিনি যখন হাসপাতালে ভরতি ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই তাঁর চিকিৎসার খরচ বহন করেছে। তাঁকে একাধিকবার সম্মান দেওয়া হয়েছে। ‘আমি বেইমানি করতে পারব না’, দলে যোগ দিয়েই এমনটাই বললেন অভিনেতা দীপঙ্কর দে।

এদিন কৃষক আন্দোলন নিয়ে আন্তর্জাতিক তারকাদের মন্তব্যকে নিয়েও প্রতিক্রিয়া দেন ব্রাত্য বসু। রিহানা, গ্রেটা থুনবার্গ, মিয়া খালিফাদের মন্তব্যের সমর্থন করেন তিনি। কীভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে দিল্লির কৃষক আন্দোলনের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। সেই প্রসঙ্গেও জানান তৃণমূল এই নেতা। বেশকিছুদিন আগেই শাসকদলে যোগ দিয়েছিলেন অভিনেতা সৌরভ দাস। তারপরই টলিউডের অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের মতোন অভিনেতা অভিনেত্রীরাও একে একে যোগদেন তৃণমূলে। এছাড়াও তৃণমূলে নাম লেখালেন ইম্পার কর্তা পিয়া সেনগুপ্তও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর